Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হংকং নিয়ে কড়া ব্যবস্থা ইইউ’র
আন্তর্জাতিক

হংকং নিয়ে কড়া ব্যবস্থা ইইউ’র

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 29, 20202 Mins Read

হংকং নিয়ে কড়া ব্যবস্থা ইইউ’র

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: হংকং-এ এমন কোনও জিনিস রপ্তানি করবে না ইইউ যা দিয়ে সেখানকার লোকেদের নির্যাতন করতে পারে বা নজরদারি চালাতে পারে চীন। খবর ডয়চে ভেলে’র।

সম্প্রতি হংকং-এ চীন নতুন নিরাপত্তা আইন চালু করেছে। তারপরই শুরু হয়েছে সমস্যা। পশ্চিমা দেশগুলি চীনের এই সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ। তাঁরা মনে করছে, নতুন আইন হংকং-এর লোকেদের অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। এই আইনে বলা হয়েছে, চীনের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না। বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে চরমপন্থী ও সন্ত্রাসবাদী কোনও কাজ করা যাবে না। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির আশঙ্কা, এই আইন ব্যবহার করে হংকং-এ যাবতীয় বিক্ষোভ বন্ধ করে দেবে চীন।

তাই মঙ্গলবার ইইউ দেশগুলি সিদ্ধান্ত নিয়েছে, হংকং-এ এমন কোনও জিনিস রপ্তানি করা হবে না, যা দিয়ে চীন লোকেদের ওপর নজরদারি চালাতে পারে, সাইবার নজরদারি করতে পারে এবং লোকেদের নির্যাতন করতে পারে। বিশেষ করে উচ্চ প্রযুক্তির জিনিস, যা দিয়ে লোকের অধিকার হরণ করা সম্ভব, সেরকম কোনো জিনিস হংকং-এ যাবে না। চীনের প্রতি যে নীতি নেওয়া হয়, এ বার থেকে হংকং-এর প্রতিও তাই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

যুক্তরাজ্য হংকং-কে চীনের হাতে তুলে দেওয়ার পর থেকে এতদিন তাঁদের সঙ্গে বিশেষ বনিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল ইইউ-র দেশগুলি। তবে তাঁরা সবসময়ই গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে। কিন্তু সম্প্রতি চীন কড়া আইন করে বিক্ষোভ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর পরিস্থিতি বদলে গেছে।

ইইউ-র এই সিদ্ধান্ত অবশ্য খুব সহজে নেওয়া যায়নি। অনেক দেশই চীনের সঙ্গে তাঁদের বাণিজ্যিক সম্পর্কের কথা বিবেচনা করে কিছুটা দ্বিধায় ছিল। কিন্তু এ ক্ষেত্রে জার্মানি ও ফ্রান্স কড়া মনোভাব নিয়ে চলার কথা বলে ও অন্যদের বোঝায়। এই দুই দেশের উদ্যোগেই হংকং নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

জার্মানির বিদেশমন্ত্রী হাইকো মাস বলেছেন, ”আমাদের সিদ্ধান্ত হংকং-এর লোকেদের কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছে। তা হলো, আমরা তাঁদের সঙ্গে আছি। হংকং-এর লোকেরা ভয় পাচ্ছেন যে, তাঁদের স্বাধীনতা খর্ব হবে।”

জার্মানি অবিলম্বে সিদ্ধান্ত কার্যকর করছে। তারা সামরিক সরঞ্জাম ও অন্যান্য জিনিস, যা দিয়ে নজরদারি বা নির্যাতন করা যেতে পারে, তার রপ্তানি বন্ধ করে দিয়েছে।

ইইউ অবশ্য কোথাও নিষেধাজ্ঞা কথাটা ব্যবহার করেনি। তবে বিদেশমন্ত্রীদের বৈঠকের পর বলা হয়েছে, নিরাপত্তা আইন কীভাবে রূপায়ণ করা হবে, তার প্রতিক্রিয়া কী হবে তার দিকে নজর রাখা হচ্ছে। এই বছরের শেষে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানানো হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026
Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

June 22, 2026

Latest News

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa