Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হংকং সীমান্তে চীনের সেনা সমাবেশ
আন্তর্জাতিক স্লাইডার

হংকং সীমান্তে চীনের সেনা সমাবেশ

By Saiful IslamAugust 16, 2019Updated:August 16, 20194 Mins Read

হংকং সীমান্তে চীনের সেনা সমাবেশ

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের আধা-স্বায়ত্তশাসিত হংকংয়ের সীমান্ত ঘেঁষে বিপুল সংখ্যক আধা-সামরিক কর্মী মোতায়েন করেছে চীন।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের কয়েকটি টিম দেখতে পায়, চীনের মূল ভূ-খণ্ডের দক্ষিণ-পূর্ব শহর শেনজেনের একটি স্টেডিয়ামে অবস্থান নিয়েছে পিপলস আর্মড পুলিশ ফোর্সের (পিএপি) ইউনিফর্মধারী অনেক সৈন্য। তাদের সঙ্গে রয়েছে আত্মরক্ষার জন্য বিভিন্ন ধরনের ঢাল, লাঠিসোটাসহ অসংখ্য আধা-সামরিক যানবাহন। আর তারা যেখানে অবস্থান নিয়েছেন, সে শহরটি বা ওই ক্রীড়া সেন্টারটি হংকং সীমান্তের। এছাড়া টিমটির মতে, ওই সেন্টারে ১০০ এর বেশি আদা-সামরিক বাহিনীর গাড়ির উপস্থিতি রয়েছে।

ম্যাক্সার টেকনোলজির বুধবারের স্যাটেলাইটের ছবিগুলোতেও দেখা গেছে, হংকং সীমান্তে শেনজেনের একটি খেলার স্টেডিয়ামে বিপুল সংখ্যক পিএপি-এর সদস্য সমবেত হয়েছেন প্রয়োজনীয় অস্ত্র এবং যানবাহন নিয়ে। তারা বিভিন্ন মোকাবিল চর্চাও করছেন সেখানে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, পিএপি হলো দেড় মিলিয়ন সদস্যের চীনা আধা-সামরিক বাহিনী। যা সরকার নিয়মিতভাবে তার সীমান্তের মধ্যে প্রতিবাদ রোধ করতে মোতায়েন করে থাকে। এছাড়া এই বাহিনী দেশটির কেন্দ্রীয় সামরিক কমিশনের অধীনে থেকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে কাজ করে।

পর্যবেক্ষকরা বলছেন, হংকং সীমান্ত থেকে মাত্র কয়েক মাইল দূরে আধা-সামরিক বাহিনীর ইউনিটগুলোর উপস্থিতি নানা জল্পনার সৃষ্টি করছে। চীনা এই বাহিনী হংকং সীমান্ত শহরের মধ্যে প্রবেশ করতে পারে এবং প্রায় তিন মাস ধরে চলমান বিক্ষোভের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিক্ষোভকারীদের প্রতিহত করতে তাদের যা প্রদক্ষেপ দরকার, তারা তা নিতে পারে।

কিন্তু এই হংকং বিক্ষোভ প্রতিহত করার জন্যই যে তাদের সীমান্তে অবস্থান- কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের কোনো ঈঙ্গিত এখনও পাওয়া যায়নি। এছাড়া এ ধরনের কোনো হস্তক্ষেপের ফলে এই অঞ্চলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়তে পারে।

পিপলস আর্মড পুলিশ ফোর্সের একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, সামান্য একটি অস্থায়ী কার্যভার নিয়ে এসে তারা এই স্টেডিয়ামে অবস্থান নিয়েছেন।

এদিকে, চলমান সংকট নিরসনের চিন্তা থেকে হংকংয়ের ক্ষুদ্র সংবিধানের বেসিক আইন অনুসারে চীনা পিপলস আর্মড পুলিশ ফোর্সের সৈন্য সরবরাহ করার জন্য বৈধ সহায়তা চেয়েছিল অঞ্চলটির সরকার। সে অনুরোধ অনুমোদনও পেয়েছিল। এমনকি এ অনুসারে না-কি বাহিনীটির ছয় হাজারেরও বেশি সদস্য উপস্থিত হয়েছেন হংকংয়ে।

এ নিয়ে পর্যবেক্ষকরা বলছেন, হংকং সরকার জনসাধারণের শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্যোগ ত্রাণে সহায়তার জন্য অনুরোধ করতে পারে। তবে এই সাহায্যের প্রয়োজনীয়তার কারণগুলো ন্যায্য হতে হবে।

আইন বিভাগের অধ্যাপক এবং হংকং বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন জোহানেস চ্যান বলেছেন, এই সহায়তা কেবল একটা ‘অস্বাভাবিক পরিস্থিতিতেই’ নেওয়া যায়। যা হংকং সরকারের ক্ষমতা এবং নিয়ন্ত্রণের বাইরে।

তিনি এও বলেন, আমি মনে করি না, আমরা এখনও এই পর্যায়ে পৌঁছেছি।

অপরদিকে, বুধবার থেকে আবারও প্লেন চলাচল করছে বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে ‘বন্ধ হয়ে যাওয়া’ হংকং বিমানবন্দরে। এর আগে সোম ও মঙ্গলবার (১২ ও ১৩ আগস্ট) বিক্ষোভকারীরা বিমানবন্দরের মূল টার্মিনাল দখলে নেওয়ার কারণে বাতিল হয়ে যায় কয়েক শতাধিক ফ্লাইট। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বুধবার ভোর থেকে সূচি আনুযায়ী ফ্লাইট চলাচল আবার শুরু হয়। যদিও প্লেন ওঠা-নামা কিছু বিলম্বে হচ্ছে। এছাড়া কিছু বিক্ষোভকারী বিমানবন্দরে এখনও থেকে যাওয়ায় সামান্য সমস্যার সৃষ্টি হচ্ছে।

কয়েকদিন ধরে বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটার পর কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু এলাকায় বিক্ষোভকারীদের প্রবেশের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা গেছে।

এর আগে গত শুক্রবার থেকে বিশ্বের অন্যতম এ বিমানবন্দরে প্রতিদিনই বিক্ষোভ হয়। পরে তুমুল আন্দোলনের মুখে সোমবার থেকে দুইদিন ফ্লাইট চলাচল বন্ধ ছিল বিমানবন্দরটিতে।

অপরাধ প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে প্রায় তিন মাস ধরে বিক্ষোভে উত্তাল হংকং। এই বিক্ষোভ এখন স্বাধীনতা আন্দোলনের রূপ নিয়েছে। বিক্ষোভের মুখে অঞ্চলটির প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বিলটিকে ‘মৃত’ ঘোষণা করলেও বিক্ষোভকারীদের আন্দোলন আর এখন থামছে না।

অপরাধী প্রত্যর্পণ আইন অনুযায়ী চীন যদি চায় সন্দেহভাজন অপরাধীদের নিজ ভূ-খণ্ডে নিয়ে বিচারের মুখোমুখি করতে পারবে। আইনে বলা হয়েছে, বেইজিং, ম্যাকাও ও তাইওয়ান থেকে পালিয়ে আসা কোনো অপরাধীকে ফেরত চাইলে তাকে ফেরত দিতে হবে।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে হংকংয়ের এক তরুণ তাইওয়ানে এক নারীকে হত্যা করে হংকংয়ে চলে আসেন পালিয়ে। তখন তরুণকে বিচারের মুখোমুখি করতে তাইওয়ান ফেরত চাইলে হংকং আইনি জটিলতার কথা বলে। এ প্রেক্ষাপটে প্রত্যর্পণ আইনটি হংকংয়ের নিজস্ব আইনে প্রণীত করার প্রস্তাব আসে।

সাবেক ব্রিটিশ উপনিবেশ ও আধা-স্বায়ত্তশাসিত হংকং ১৯৭৭ সালে চীনের অধীনে ফেরার পর থেকে ‘এক রাষ্ট্র দুই নীতি’র অধীনে পরিচালিত। যদিও গত দুই দশক ধরে অপরাধী প্রত্যর্পণ বিষয় নিয়ে চীনা সরকারের সঙ্গে কড়াকড়ি চলছে অঞ্চলটির।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026

Latest News

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

A

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa