আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে এবং ২৯ জনকে আটক করেছে বলে রোববার পুলিশ জানিয়েছে। রয়টার্স।

Advertisement
বিক্ষোভকারীরা ‘আমাকে গণতন্ত্র দাও অথবা মৃত্যু দাও’ দেয়ালে লেখে ও প্লাকার্ড হাতি নিয়ে বিক্ষোভ করেছে।
এর আগে এক বিবৃতিতে হংকং সরকার বলেছেন, ওই জায়গায় থাকা সকল নাগরিকের জন্য বিক্ষোভকারীরা ‘গুরুতর হুমকি’ হয়ে উঠেছে। বিক্ষোভাকারীদের বারবার সতর্ক করা হলেও তা কার্যকর হয়নি। এরপরই তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কর্মকর্তারা কাঁদুনে গ্যাস ও হালকা বল প্রয়োগ করেছে।
হংকং বিমানবন্দরমুখি সড়ক ও রেল যোগাযোগে বিক্ষোভকারীরা বিঘ্ন ঘটানোর পরিকল্পনা নিয়ে নামলেও তাতে সফল হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



