
জানা গেছে, আইপিএস পঙ্কজ নৈন এই ভিডিও টুইটারে ছেড়েছেন। এরপরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পঙ্কজ নৈন লিখেছেন, ঠিকভাবে মহড়া না দিলে প্রশিক্ষকের যা করা উচিত, সেটাই ও (হনুমান) করেছে। সঙ্গে স্মাইলি ইমোজিও দিয়েছেন ওই আইপিএস।
ভিডিওতে দেখা গেছে, মহড়ার সময় পেছন থেকে লাফ দিয়ে এসে ওই পুলিশ সদস্যকে লাথি মারে একটি হনুমান। পেছন ফিরে এটা দেখে যারপরনাই বিব্রত হন ওই পুলিশকর্মী। জানা গেছে, ৩১ জানুয়ারি শেয়ার হয়েছে এই ভিডিও। শেয়ারের কয়েক ঘণ্টার মধ্যে, তা ৪ হাজার লাইকও পেয়েছে। শেয়ার করেছেন প্রায় ১০০ জন।
কয়েকজন তো আবার বলেছেন, মহড়ার সময় সেই পুলিশকর্মী লাইনের বাইরে ছিলেন। হনুমান লাথি মেরে তাকে ভিতরে ঢুকিয়েছে; এ ধরনের মন্তব্যেও উঠেছে হাসির রোল। কেউ কেউ আবার লিখেছেন, পুরনো কোনো প্রতিশোধ, লাথি মেরে নিল সেই হনুমান। সূত্র : এনডিটিভি।
ভিডিও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



