আন্তর্জাতিক ডেস্ক : হন্ডুরাসে একটি মাছ ধরার নৌকা ডুবে কমপক্ষে ২৭ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫৫ জনকে। নিখোঁজ আছেন আরও ৯ জন।

Advertisement
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, বৈরি আবহাওয়ার কারণে গতকাল বুধবার উপকূল থেকে ৪৬ মাইল দূরে ক্যারিবিয়ান সাগরে নৌকাটি ডুবে যায়।

হন্ডুরাসের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জোসে ডমিংগো মেজা বলেন,দুর্ঘটনাস্থলের কাছাকাছি পোর্তো লেম্পিরা থেকে ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। জেলেদের নিয়ে ৭০ টন ওজনের নৌকাটি হন্ডুরাস-নিকারাগুয়া সীমান্তের কাছে কো গ্রাসিয়াস থেকে যাত্রা করে। এই জেলেরা লবস্টার (গলদা চিংড়ি) ধরতে যাচ্ছিল।

সম্প্রতি একই স্থানে জেলেদের আরেকটি নৌকা ডুবে যায়। সে সময় ৪৯ জনকে উদ্ধার করা হয়।

মাছ ধরার মৌসুম উপলক্ষে হন্ডুরাস উপকূলে অনেক নৌকা জমা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google