Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় হবিগঞ্জের কৃষ্ণপুর ট্রাজেডি দিবস ১৮ সেপ্টেম্বর
জাতীয় বিভাগীয় সংবাদ

হবিগঞ্জের কৃষ্ণপুর ট্রাজেডি দিবস ১৮ সেপ্টেম্বর

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 17, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: ১৮ সেপ্টেম্বর হবিগঞ্জের কৃষ্ণপুর ট্রাজেডি দিবস। ১৯৭১ সালের এ দিনে হবিগঞ্জের লাখাই উপজেলার হাওর এলাকার অবহেলিত কৃষ্ণপুর গ্রামে ১২৭ জনকে হত্যা করা হয়েছিল। পঙ্গুত্ব বরণ করে এখনও বেঁচে আছেন আরও অন্তত ১৫/২০ জন। কৃষ্ণপুর দিবস উপলক্ষে সেখানকার বধ্যভূমিতে এলাকাবাসী, মুক্তিযোদ্ধা সংসদ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।

হবিগঞ্জের কৃষ্ণপুর ট্রাজেডি দিবস ১৮ সেপ্টেম্বর

Advertisement

কৃষ্ণপুরের পার্শ্ববর্তী চন্ডিপুর। ১৬টি বাড়ি ছিল সেখানে। ’৭১ সালে পাক বাহিনী সবকটি বাড়ি পুড়িয়ে দেয়। এখন সেখানে একটি পুকুর রয়েছে। গ্রামের ছিটেফুটাও নেই।

স্থানীয়রা জানান, খেলু রাজাকার ও লাল খা রাজাকার মিলিত হয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রামে অবস্থানকারী পাক বাহিনীর সদস্যদের দিয়ে কৃষ্ণপুর গ্রামের ১২৭ জনকে হত্যা করে।

এখনও বেঁচে থাকা পঙ্গু এক মুক্তিযোদ্ধা জানান, পাক বাহিনীর গুলিতে কে কোনদিকে মরছে তা দেখার উপায় নেই। চোখ বেঁধে লোকজনকে মারপিট করা হয়। ব্রাশফায়ারের মাধ্যমে হত্যার পর লাশগুলো ভাসিয়ে দেয়া হয় পানিতে। লাশ কোথায় গেছে তা কেউ জানে না। লাশের গলায় কলসি বা ইট বেঁধে লাশগুলো পাশের নদীতে ফেলা দেয়া হয়। সৎকার করার কোনো লোক ছিল না গ্রামে। তাছাড়া সেই সময় বর্ষা ছিল। লাশগুলো কোথায় রাখা যাবে? তাই আমরা লাশগুলোকে এক এক করে নদীতে ভাসিয়ে দিয়েছি। একজন স্বজনের লাশ সৎকার না করে নদীতে ভাসিয়ে দেয়া যে কত কষ্টের তা আমরা ছাড়া আর কে বুঝবে?

কৃষ্ণপুর গ্রামে গেলে দেখা মিলবে কারও হাত নেই, কারও পা নেই, কারও বা আবার পিঠে মাত্র অর্ধেক মেরুদন্ড। ভুঁড়ি বেরিয়ে যাওয়ার পরও কিভাবে ৪৪ বছর বেঁচে থাকা যায় কৃষ্ণপুর না গেলে বুঝার কোনো উপায় নাই। একজন মহিলা কিভাবে সারিবদ্ধ লাশকে এক জায়গায় করে নিজের সন্তানের খোঁজ নিয়েছেন তাও জানা যাবে কৃষ্ণপুর গেলে। এমন সাহসী নারীও রয়েছেন যিনি লাশগুলো সৎকার করতে না পেরে একে একে লাশের গলায় কলসী বেঁধে ও ইট বেঁেধ সেগুলো পার্শ্ববর্তী নদীতে ফেলে দিয়েছেন।

কৃষ্ণপুরের গণহত্যার জন্য দায়ী করা হয় মুড়াকরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীকে। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে মামলা হয়েছে। চলছে স্বাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে গোপনে আমেরিকা পাড়ি দিয়েছেন লিয়াকত আলী। এলাকাবাসী লিয়াকত আলীকে দেশে এনে বিচার নিশ্চিত করার দাবি জানান। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa