Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

By Shamim RezaJuly 7, 20262 Mins Read

যুক্তরাজ্যের সামরিক বাহিনী জানিয়েছে, ওমান উপকূলে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি ট্যাঙ্কার গোলার আঘাতে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। খবর আল-জাজিরার।

হরমুজ প্রণালি

Advertisement

গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার আগে গুরুত্বপূর্ণ এই জলপথটি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হতো। মঙ্গলবার (৭ জুলাই) ভোরের এই হামলাটি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর সর্বশেষ আক্রমণের ঘটনা।

ইরানি টেলিভিশন জানিয়েছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী ট্যাঙ্কারটি সতর্কতা উপেক্ষা করার পর হামলার শিকার হয়, তবে তেহরান সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি।

তেহরান বারবার দাবি করে আসছে যে, হরমুজ প্রণালিতে কেবল তাদের অনুমোদিত রুটটিই নিরাপদ। ওমান উপকূলের কাছাকাছি অন্য একটি রুট ব্যবহার করা অন্যান্য জাহাজে হামলার পেছনেও ইরানকে সন্দেহ করা হচ্ছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস কেন্দ্র জানিয়েছে, ট্যাঙ্কারটি হরমুজ প্রণালির ওমান অংশের লিমাহ নামক এলাকার কাছাকাছি আক্রান্ত হয়। জাহাজটি যখন প্রণালি থেকে দক্ষিণ দিকে ওমান উপসাগরের অভিমুখে যাচ্ছিল, ঠিক তখন একটি গোলা সেটির বাম পাশে আঘাত হানে।

আল-জাজিরার প্রতিবেদন বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনা আপাতত স্থগিত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকে নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা কম।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সোমবার (৬ জুলাই) রাতে খামেনির মরদেহ শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র ও ধর্মীয় শিক্ষাকেন্দ্রের শহর কোমে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সেখানে হাজার হাজার শোকাতুর মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
হরমুজ প্রণালি
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

July 7, 2026
Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

July 7, 2026
তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

July 6, 2026

Latest News

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa