কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই কঠোর অবস্থানের কথা জানিয়েছে। গতকাল শনিবার (০৬ মার্চ) ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হরমুজ প্রণালী

Advertisement

হায়দারি জানান, ওয়াশিংটন বা তেল আবিবের সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা নেই- এমন রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। তবে পশ্চিমা দেশ ও তাদের সহযোগীদের জন্য এই রুটটি কার্যত বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাণিজ্যের প্রায় ২০ শতাংশই সম্পন্ন হয় পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্তকারী এই হরমুজ প্রণালী দিয়ে। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানি সচল রাখার প্রধান পথ হওয়ায় একে বিশ্ব অর্থনীতির ‘জ্বালানি প্রবেশদ্বার’ হিসেবে বিবেচনা করা হয়। এই পথ রুদ্ধ হলে পশ্চিমা বিশ্বে জ্বালানি সরবরাহ ব্যবস্থা চরম সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

জামায়াত-বিএনপির তুমুল সংঘর্ষ, নিহত ১

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর থেকেই এই রুটে চলাচলকারী জাহাজের ক্রুদের সতর্কবার্তা দিয়ে আসছিল আইআরজিসি। ব্রিটিশ নৌ-নিরাপত্তা সংস্থা ‘ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস’ (ইউকেএমটিও)-এর তথ্যমতে, গত এক সপ্তাহে ওই এলাকায় অন্তত ১০টি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.