Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি হরিরামপুরে পুলিশের নামে চাঁদা আদায়, দিশেহারা সিএনজি চালকরা
অপরাধ-দুর্নীতি ঢাকা বিভাগীয় সংবাদ

হরিরামপুরে পুলিশের নামে চাঁদা আদায়, দিশেহারা সিএনজি চালকরা

By Saiful Islamফেব্রুয়ারি 20, 20213 Mins Read

হরিরামপুরে পুলিশের নামে চাঁদা আদায়, দিশেহারা সিএনজি চালকরা
সিএনজি চালকের কাছ থেকে চাাঁদা আদায় করছে শ্রমিক কল্যাণ সমিতির নেতারা।
Advertisement
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা সিএনজি মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে হরিরামপুর থানা পুলিশ ও শ্রমিক কল্যাণ তহবিলের নামে সিএনজি চালকদের কাছ থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।

জানা গেছে, হরিরামপুর উপজেলার ঝিটকা টু মানিকগঞ্জ সড়কে প্রায় ১১০টি সিএনজি চলাচল করে। প্রতিটি সিএনজি গাড়ী থেকে শ্রমিক কল্যাণ তহবিলের নামে দৈনিক ৪০ টাকা এবং হরিরামপুর থানা পুলিশের নামে প্রতি মাসে ৪০০ টাকা করে চাঁদা আদায় করা হয় এবং নতুন করে কোন গাড়ী স্ট্যান্ডের সিরিয়ালের জন্য ভর্তি হতে আসলেই ৫ থেকে ৮ হাজার টাকা শ্রমিক কল্যাণ তহবিলের নামে জমা দিতে হয়। এসব টাকা আদায় করার জন্য নির্ধারিত লোক রয়েছে। নির্ধারিত হারে চাঁদা না দিলে কারো পক্ষে স্ট্যান্ড ব্যবহার ও গাড়ি চালানো সম্ভব হয়না। চালকরা স্বেচ্ছায় চাঁদা দিতে না চাইলে ভয়ভীতি দেখিয়ে সিএনজির চাবি কেড়ে নেয় স্ট্যান্ডের দ্বায়িত্বপ্রাপ্ত এসব শ্রমিক নেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিএনজি চালক জানান, সুজন, মিলন ও মনাসহ কয়েকজন মিলে প্রতি মাসে আমাদের কাছ থেকে থানা পুলিশের কথা বলে প্রতিটি সিএনজি থেকে ৪০০ টাকা ও শ্রমিক কল্যাণ তহবিলের নামে প্রতিদিন ৪০ টাকা করে চাঁদা নেয়। প্রথম অবস্থায় রাস্তায় গাড়ি নামাতে হলে ৫ থেকে ৮ হাজার পর্যন্ত টাকা নেয় তারা। এই টাকা না দিলে আমাদের গাড়ি চালাতে দেয়না। আমরা কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করেছি। চাঁদা না দিতে চাইলে আমাদের পুলিশের ভয়ভীতি দেখায় তারা। স্ট্যান্ডে আমাদের গাড়িও রাখতে দেয়না। আমরা গরিব মানুষ। এত টাকা চাঁদা দিতে আমাদের খুব কষ্ট হয়। পেটের দায়ে গাড়ি চালাই, বাধ্য হয়েই চাঁদা দিতে হয়।

সিএনজি স্ট্যান্ডের চাঁদা তোলার বিষয়টির সত্যতা স্বীকার করে সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মালেক জানান, ঝিটকা সিএনজি স্ট্যান্ডে আমাদের সময় গাড়ি অনেক কম ছিল। এখন গাড়ি অনেক বেশি। আমি আগে সভাপতি ছিলাম এজন্য আমাকে চাঁদা দিতে হয়না। আমি ব্যতিত সবাইকে চাঁদা দিতে হয়।

সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন বলেন, আমি শুনেছি প্রতিটি সিএনজি থেকে প্রতিমাসে ৪০০ টাকা ও প্রতিদিন ৪০ টাকা করে নেওয়া হয়। বর্তমানে সিএনজি স্ট্যান্ডের সব দ্বায়িত্বে আছে সুজন। সুজনই এসব টাকা নেয়।

সিএনজি মালিক সমিতির সভাপতি সোবাহান বলেন, আমি আগে দ্বায়িত্বে ছিলাম, এখন দ্বায়িত্বে নাই। বড় ভাইয়েরা আমাকে সাইড করে দিয়েছে। এখন দ্বায়িত্বে আছে সাধারণ সম্পাদক মিলন। আমি দ্বায়িত্বে থাকার সময় ৩০ টাকা করে জিপি নেওয়া হতো। মাসে ৪০০ টাকা চাঁদা নেওয়ার বিষয়টা বর্তমানে যারা দ্বায়িত্বে আছে তারা করেছে।

এ বিষয়ে অভিযুক্ত সুজনের মুঠোফোনে ফোন দিয়ে চাঁদা আদায়ের ব্যাপারে জিজ্ঞাসা করতেই পরে ফোন দিচ্ছি বলে ফোন কেটে দেন। পরে তার মুঠোফোনে বার বার ফোন দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মুঈদ চৌধুরী বলেন, চাঁদা আদায়ের বিষয়টি আমার জানা নেই। আপনার কাছ থেকেই শুনলাম। বিষয়টি খতিয়ে দেখবো। কেউ অবৈধভাবে চাঁদা আদায় করলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

জুন 21, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026

Latest News

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa