Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের একটি গ্রাম ভাদার্ত্তী। গ্রামটিতে নানা পেশার শ্রমজীবি মানুষের বসবাস হলেও দৈনিক হাজিরা ভিত্তিক কাজ করা শ্রমিকের সংখ্যাই বেশি। এদের মধ্যে রিকসা চালক, ইজিবাইক চালক, রাজমিস্ত্রী সহযোগী, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন শ্রমিক উল্লেখযোগ্য।

দেশে চলমান পরিস্থিতিতে খুব বেশি প্রযোজন ছাড়া বাড়ির বাহিরে কেউ বের হচ্ছে না। তাই রাস্তা-ঘাটে মানুষ কম। যে কারণে বেকার হয়ে পড়েছে ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের মানুষগুলো।

ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের পঞ্চাশোর্ধ আওয়াল ফকির কালীগঞ্জ বাজারের ফুটপাতের কাপড়ের ব্যবসা করেন। সরকারের দেয়া নির্দেশনা মেনে তিনি শুরুতেই বাড়ীতে অবস্থান করছেন। এই বসে থাকা অবস্থায় ঘরে যা ছিল তার সবই শেষ করেছেন। স্ত্রী, মেয়ে নাতি নিয়েশ তার অনেকটাই অর্ধাহারে দিন কাটছে। মাঝে মধ্যে এদিকে সেদিক থেকে কিছু সহযোগীতা আসছে। তারপরও সামনের দিনগুলি নিয়ে তিনি অনিশ্চয়তায় ভোগছেন। আর কত দিন এ অবস্থায় থাকবে? এমন চলতে থাকলে তারা খাবে কি? এমন প্রশ্ন তার।

করোনা ভাইরাস সংক্রমণরোধে বাইরে না চলাচলের নির্দেশনায় কর্মহীন হয়ে পড়েছে একই এলাকার আব্দুর রাজ্জাক (৪৩)। তিনি ৫ সদস্যের পরিবার ঘরেই আছেন। কিন্তু তিনি অটো রিকসা চালিয়ে যা আয় করতেন তা দিয়েই চলতো তার পরিবার। রাস্তায় মানুষ জন না থাকায় তিনি কাজে যাচ্ছেন না। তাই পরিবারে দেখা দিয়েছে খাদ্য সংকট।

মাসুদ মিয়া (৪০) কাজ করেন রাজমিস্ত্রী সহযোগীর। তার কিছুটা শ্বাস কষ্টের সমস্যা আছে তাই দেশে করোনা নিয়ে আলোচনা হতেই তাকে কাজে নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তাই তিনি ঘরে বসে অনেক কষ্টে দিনানিপাত করছেন। একই কথা জানালেন ওই গ্রামের ভ্যান চালক কিরন মিয়া (৩২)। তিনি জানান, ভ্যানে মালামাল আনা-নেওয়া করতেন তিনি। বর্তমান পরিস্থিতিতে ঘরে বসে বসে হাতে যা ছিল সব কিছুই শেষ করেছেন। তাই পরিবারকে বাঁচিয়ে রাখার তাগিদে রিকসা নিয়ে বাহিরে বের হয়েছেন। কিন্তু রাস্তায় তেমন কোন কাজ নেই।

শুধু তারাই নন ভাদার্ত্তী দক্ষিপাড়া গ্রামের প্রায় ৪শ পরিবারের সিংহ ভাগই শ্রমজীবি মানুষ এবং এদের মধ্যে দিন আনে দিন খায় এমন মানুষের সংখ্যাই বেশি। তবে স্থানীয় প্রশাসন এবং বিত্তবানদের কাছ থেকে কিছু খাদ্য সহায়তা পেলে ওই গ্রামের খেটে খাওয়া শ্রমজীবি মানুষগুলোর কষ্ট কিছুটা হলেও লাগব হবে বলে অনেকেই মনে করছেন।
টা হলেও লাগব হবে বলে অনেকেই মনে করছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google