
অপেক্ষাকৃত বয়সে বড় শিশুটি রান্নারত নারীকে প্রশ্ন করে, ‘মা, হেই যে সকালে রুটি দিলা, আর তো কিছু দিলানা। ক্ষুধায় পেডটা জ্বলতাছে।’ জবাবে শিশুটির মাকে বলতে শোনা যায়, ‘এইতো বাবা ভাত অইয়া গেছে। একটু অপেক্ষা কর, এই যে আলু কাটতাছি, ভাতের লগে আলু দিমু।’
এ দৃশ্য মঙ্গলবার রাত সাড়ে ৭টায় রাজধানীর নীলক্ষেত থেকে পলাশীগামী রাস্তার মাঝামাঝি ব্যানবেইসের বিপরীত দিকের ফুটপাতের। নদী ভাঙনের কারণে ভিটেমাটি হারিয়ে দুই বছর আগে লালমনিরহাট থেকে জীবিকার সন্ধানে স্বামীর সঙ্গে ঢাকায় আসেন রেশমা বেগম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



