Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হাইকোর্টে মমতার জরিমানা
আন্তর্জাতিক

হাইকোর্টে মমতার জরিমানা

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 7, 2021Updated:July 7, 20212 Mins Read
হাইকোর্টে মমতার জরিমানা
ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মুখ্যমন্ত্রীকে জরিমানা করে নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি। খবর ডয়চে ভেলে’র।

নন্দীগ্রাম মামলায় ফের এক নাটকীয় মোড়। কলকাতা হাইকোর্টের বিচারপতি মুখ্যমন্ত্রীকে পাঁচ লাখ টাকা জরিমানা করে মামলা থেকে সরে দাঁড়ালেন। এর ফলে মামলাটি কোন বেঞ্চে যাবে, তা নতুন করে স্থির করতে হবে আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে।

বুধবার বেলা ১১টা নাগাদ নন্দীগ্রাম মামলা কলকাতা হাইকোর্টে উঠেছিল। বিচারপতি কৌশিক চন্দ গোড়াতেই জানিয়ে দেন, তিনি এই মামলা থেকে সরে দাঁড়াতে চান। সেই সঙ্গে মামলাকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ লাখ টাকা জরিমানা করেন তিনি।

বিচারপতির অভিযোগ, বিচারব্যবস্থাকে কলুষিত করা হয়েছে। সে জন্যই এই জরিমানা। রাজ্য বার কাউন্সিলে জরিমানার টাকা জমা দিতে হবে। জরিমানার অর্থ কোভিড চিকিৎসায় ব্যবহৃত হবে। বিচারপতি সরে দাঁড়ানোয় মামলাটি কোন বেঞ্চে যাবে, তা এবার ঠিক করবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। মাস্টার অফ রোস্টার হিসেবে তাকে এই কাজ করতে হবে।

বিতর্ক শুরু হয়েছে মুখ্যমন্ত্রীকে জরিমানা করা নিয়ে। বিচারপতির বক্তব্য, তার বিরুদ্ধে মামলাকারীর পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে, তার জন্য তিনি সরছেন না। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় তিনি সরে দাঁড়াচ্ছেন। মামলাকারীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, বিচারপতি আগে আইনজীবী হিসেবে বিজেপির হয়ে মামলা লড়তেন। অর্থাৎ, বিচারপতির বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক পক্ষপাতিত্বের ইঙ্গিত করা হয়েছিল। বিচারপতি এদিন বলেন, ‘‘আমার সঙ্গে একটি রাজনৈতিক দলের গভীর সম্পর্ক রয়েছে, তাই মামলাটি ছেড়ে দেওয়া উচিত— এই অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াটা সাধারণ মানুষের উপর ছাড়া যায় না। এটা বিচারপতি ঠিক করবেন। কারও কোনও রাজনৈতিক পছন্দ থাকতে পারে না, এটা এ দেশে প্রায় অসম্ভব। বিচারপতিরাও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। তারাও বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দেন। তাছাড়া বিচারপতির নিয়োগ সংক্রান্ত সিক্রেট রিপোর্ট জনসমক্ষে আনাটা কি ঠিক? একজন মুখ্যমন্ত্রী গোপনীয়তা বজায় রাখারও শপথ নেন।”

শেষ লাইনেই জরিমানার কারণ স্পষ্ট করেছেন বিচারপতি। মুখ্যমন্ত্রী গোপনীয়তা বজায় রাখেননি বলে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মুখ না খুললেও প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। তিনি বলেছেন, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে। সাংসদ ডেরেক ও ব্রায়েনও টুইটে লিখেছেন, ‘আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে সত্যি কথা বলার জন্য পাঁচ লক্ষ টাকা দিতে হয়। আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে মি‌থ্যে প্রচারের জন্য কোনও দাম দিতে হয় না। প্রসঙ্গটা ধরা গেল? মোদী হ্যায় তো মুমকিন হ্যায় (মোদী থাকলেই সম্ভব)।’

নন্দীগ্রামে ভোটের ফলে কারচুপি হয়েছে, এই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। শুভেন্দু অধিকারীর কাছে সামান্য ভোটে সেখানে হেরেছিলেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026

Latest News

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa