Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ হাতির পিঠে চড়ে এসে বাল্যবিয়ে, পুলিশ আসার খবরে কনে নিয়ে চম্পট!
বিভাগীয় সংবাদ রংপুর

হাতির পিঠে চড়ে এসে বাল্যবিয়ে, পুলিশ আসার খবরে কনে নিয়ে চম্পট!

By Saiful IslamFebruary 12, 20212 Mins Read

হাতির পিঠে চড়ে এসে বাল্যবিয়ে, পুলিশ আসার খবরে কনে নিয়ে চম্পট!

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিশাল আকার হাতি ভাড়া করে বিয়ে করতে এসেছিলেন বর সম্রাট। সীমান্তবর্তী একটি উপজেলায় বিয়ের এমন আয়োজন দেখে স্থানীয়রা বিস্মিত। কৌতূহল ছিল কনেকে নিয়েও। পরে জানা গেলো কনের বয়স ১৬, দশম শ্রেণির ছাত্রী। এলাকায় বাল্যবিয়ে হচ্ছে এমন খবর জানানো হয় পুলিশকে। এ অবস্থায় তাড়াহুড়ো করে বিয়ের কাজ সেরে কনেকে নিয়ে চলে যান বর। এমনকি বিয়ে বাড়ির খাওয়া-দাওয়ার আয়োজনও থাকে অসম্পূর্ণ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। হাতির পিঠে আসা বরের নাম সম্রাট। তিনি নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের বদ্ধু খানের ছেলে। ভাঙামোড় ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বাবু বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান লুৎফর রহমান বাবু ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে বর সম্রাট হাতির পিঠে করে নাগেশ্বরীর নেওয়াশি থেকে ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামে বিয়ে করতে আসেন। এ সময় হাতির পিঠে বরকে দেখে উৎসুক জনতা ভিড় জমায়। পরে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারে যে হাতির পিঠে করে বর সম্রাট মূলত বাল্যবিয়ে করতে যাচ্ছেন। বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যান লুৎফর রহমান বাবুর নজরে এলে তিনি মহল্লাদার (গ্রাম পুলিশ) সফিকুলকে পাঠিয়ে বাল্যবিয়ের বিষয়টি নিশ্চিত হন। পরে চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ আসার খবরে বর ও কনে পক্ষ দ্রুত বিয়েবাড়ি ত্যাগ করেন। তবে তার আগে বিয়ে সম্পন্ন হয় বলে জানান স্থানীয়রা।

কনের দুলাভাই হাফিজুল ইসলাম বলেন, ‘ফুলবাড়ীর বড়ভিটা কলেজ মাঠে আয়োজিত স্থানীয় একটি সার্কাসের হাতি ১৫ হাজার টাকায় ভাড়া করে বিয়ে করতে আসে সম্রাট। কনে দশম শ্রেণির ছাত্রী। মেয়ের বয়স কম হওয়ায় পুলিশ আসার খবরে সবাই বাড়ি থেকে সরে পড়ে।’

পুলিশ আসছে জানিয়ে এরপর নিজেও সরে পড়েন কনের দুলাভাই হাফিজুল।

ঘটনাস্থলে পুলিশ কাউকে না পেয়ে ফিরে যায়। এ সময় তারা বিয়ে বাড়িতে ফেলে যাওয়া খাবার ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় বলেন, বাল্যবিয়ে হচ্ছে এমন খবরে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু পুলিশ গিয়ে কাউকে পায়নি। জানতে পেরেছি পুলিশ যাওয়ার আগেই বিয়ে সম্পন্ন করে উভয়পক্ষ সটকে পড়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

July 7, 2026
Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

July 7, 2026
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026

Latest News

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa