
আন্তর্জাতিক ডেস্ক : এক সংবাদ উপস্থাপকের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেটিতে দেখা যায়, ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সাংবাদিক শন লে ব্লেজার ও টাইয়ের সঙ্গে হাফপ্যান্ট পরিধান করে সংবাদ উপস্থাপন করছেন।
ডেইলি মেইল জানিয়েছে, ক্যামেরার সামনে কোভিড-১৯ পরিস্থিতিতে ভ্রমণ বিধিনিষেধ নিয়ে সংবাদ উপস্থাপন করছিলেন বিবিসির সাংবাদিক শন লে। এ সময় সেকেন্ডের জন্য পেছনের একটি ক্যামেরায় দেখা যায়, তার পরনে হাফপ্যান্ট এবং গ্রীষ্মের জুতা।
অপর এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘লন্ডনে আজ অনেক গরম। এ কারণে তিনি হাফপ্যান্ট পরিধান করেছেন’। একজন লিখেছেন, ‘কোনো সমস্যা নেই! ভাগ্যক্রমে সে অন্তর্বাস, হাফপ্যান্ট অথবা প্যান্টবিহীন নয়’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


