Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হামাসের রকেট হামলায় ২ ইসরায়েলি নিহত
আন্তর্জাতিক

হামাসের রকেট হামলায় ২ ইসরায়েলি নিহত

By Saiful IslamMay 12, 20212 Mins Read

হামাসের রকেট হামলায় ২ ইসরায়েলি নিহত

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সেনাবাহিনী ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। সোমবার থেকে মঙ্গলবার (১১ মে) পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে দুই ইসরায়েলির নিহতের খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।

অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ১০ শিশুসহ অন্তত ২৮ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ১৬ জনই হামাসের সামরিক বাহিনীর সদস্য বলে জানিয়েছে ইসরায়েল।

হামাসের সামরিক উইং কাসেম ব্রিগেড জানিয়েছে, পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা এবং পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে এসব হামলা চালানো হচ্ছে।

এর আগে, কাসেম ব্রিগেড শপথ করে ঘোষণা দেয়, আগ্রাসন না থামালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরকে ‘জাহান্নাম’ বানিয়ে দেবে তারা।

ইসরায়েলিদের উদ্দেশে হামাসের সামরিক উইং থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘এই বার্তাটি শত্রুদের অবশ্যই ভালোভাবে বুঝতে হবে: তোমরা সাড়া দিলে আমরা সাড়া দেব, তোমরা এগোলে আমরাও এগোব।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামাসের ছোড়া রকেটের আঘাতে ইসরায়েলের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আশকেলন শহরে একটি অ্যাপার্টমেন্ট এবং বেইত নেকোফা এলাকায় একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ মঙ্গলবার (১১ মে) গাজা উপত্যকায় আরও বিমান হামলার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বাড়তি সেনাদের প্রস্তুত থাকতে বলেছেন।

সংবাদমাধ্যম মারিভ ডেইলির প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক যৌথ সভায় পুনরায় হামলার সিদ্ধান্ত নেন তিনি। সভায় গাজার ওপর বিশেষ নজর রাখতেও বলা হয়েছে।

ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৩’র প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আশেপাশে সতর্কতার জন্য বাড়তি সেনা মোতায়েন করা হচ্ছে।

সূত্র: এপি, এএফপি, ইয়ানি শাফাক, ডন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

July 5, 2026
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026

Latest News

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa