Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ হারিয়ে যাওয়ার ভয়ে ছেলেকে শিকলবন্দি করলেন বাবা
ঢাকা বিভাগীয় সংবাদ

হারিয়ে যাওয়ার ভয়ে ছেলেকে শিকলবন্দি করলেন বাবা

By Saiful IslamJuly 22, 2019Updated:July 22, 20193 Mins Read

হারিয়ে যাওয়ার ভয়ে ছেলেকে শিকলবন্দি করলেন বাবা

Advertisement

জুমবাংলা ডেস্ক: সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার রিকশাচালক নূর মোহাম্মদের একমাত্র সন্তান মোস্তফা। ছয় মাস বয়সে অভাবের কারণে শিশু মোস্তফাকে রেখে চলে যান মা। এরপর বাবার আদরে বড় হতে থাকে মোস্তফা।

এরই মধ্যে মোস্তফার পাঁচ বছর পূর্ণ হয়। ছেলের কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করেন মোস্তফার বাবা নূর মোহাম্মদ। কিন্তু সৎমায়ের সংসারে সুখ জোটেনি মোস্তফার কপালে। অনাদরে অবহেলায় বড় হতে থাকে সে। কিছুদিন যেতে না যেতে সৎমাও তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে বাবার কাছেই বড় হচ্ছে শিশু মোস্তফা।

এ অবস্থায় মোস্তফাকে স্কুলে ভর্তি করে দেন বাবা। কিন্তু স্কুলে ঠিক মতো না যাওয়ায় এবং পড়াশোনা না করায় পরে তাকে মাদরাসায় ভর্তি করা হয়। কিন্তু বাবা-মায়ের অনাদরে বড় হওয়া মোস্তফা সেখানেও টিকতে পারেনি।

পরে একমাত্র সন্তানের কথা চিন্তা করে একবেলা রিকশা চালাতে শুরু করেন বাবা। পাশাপাশি অন্যবেলায় বিভিন্ন মানুষের কাজ করে দেন। শত চেষ্টার পরও শিশু মোস্তফাকে পড়াশোনায় মনোযোগী করতে পারেননি বাবা। বর্তমানে আট বছর বয়সী একমাত্র ছেলের চিন্তায় দিশেহারা বাবা নূর মোহাম্মদ।

ছেলেটিকে বাসায় একা রেখে বাবা বাইরে গেলেই ছেলে বিভিন্ন স্থানে চলে যায়। সারাদিন লাটিম নিয়ে ঘুরে বেড়ায় আর দুষ্টুমি করে ছেলে। এভাবে ঘুরতে ঘুরতে কিছুদিন আগে হারিয়ে যায় মোস্তফা। পরে পুলিশের সহযোগিতায় তাকে ফিরে পান বাবা। এরপর নিরুপায় হয়ে ছেলের দুই পায়ে শিকল লাগিয়ে দেন বাবা নূর।

মোস্তফার চাচা মোহাম্মদ আলী বলেন, অভাবের সংসারে মোস্তফার মা নেই। আমি তাকে নিজের কাছে রেখে লেখাপড়া করানোর চেষ্টা করেছি। কিন্তু সে কাউকে কিছু না বলে যেখানে-সেখানে চলে যায়। ছেলের জন্য সারাদিন-রাত কাজ করেও মানুষ করতে পারছেন না বাবা।

কেন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে জানতে চাইলে শিশু মোস্তফা জানায়, আমি সারাদিন লাটিম নিয়ে ঘুরে বেড়াই, আর দুষ্টুমি করি। তাই বাবা আমার দুই পায়ে শিকল লাগিয়ে দিয়েছেন। আমি যেন কোথাও চলে না যেতে পারি। আগে আমি স্কুলে যেতাম, এখন আর যাই না। তবে বাবা ভর্তি করে দিলে আবার স্কুলে যাব।

বর্তমানে শিশুটি সারাদিন লাটিম হাতে অন্যের বাড়িতে এবং রাস্তায় শিকলবন্দি দুই পায়ে লাফিয়ে খেলা করে। সারাদিন অপেক্ষা করে কখন বাবা বাসায় আসবে এবং দুই পায়ের শিকল খুলে দেবে।

বাড়ির মালিক মুক্তিযোদ্ধা জাহিদুর রহমানের স্ত্রী বলেন, শিশুটি ঠিকমতো স্কুলে যায় না। সারাদিন অনেক দুষ্টুমি করে। তার বাবা সারাদিন বাইরে কাজ করে। শিশুটিকে দেখে রাখার মতো কেউ নেই। যাতে হারিয়ে বা দূরে কোথাও চলে না যায় এজন্য তার দুই পায়ে শিকল দিয়ে তালা মেরে রাখা হয়েছে।

প্রতিবেশীরা জানান, শিশুটিকে প্রায় এক মাস ধরে সকালে কাজে যাওয়ার আগে দুই পায়ে শিকল বেঁধে তালা মেরে চলে যান বাবা। এ সময় শিশুটি লাফিয়ে লাফিয়ে খেলা করে। তার বাবা দুপুরে একবার আর রাতে বাড়িতে এসে তালা খুলে দেন। সূত্র :জাগো নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

June 24, 2026
যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

June 24, 2026
রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

June 24, 2026

Latest News

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Loha

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

মরদেহ

ঘরে চিরকুট রেখে মসজিদে পাওয়া গেলো ইমামের ঝুলন্ত মরদেহ

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa