Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হারিয়ে যাচ্ছে মরক্কোর মরুদ্যান ও কৃষিজমি
আন্তর্জাতিক

হারিয়ে যাচ্ছে মরক্কোর মরুদ্যান ও কৃষিজমি

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 7, 20203 Mins Read

হারিয়ে যাচ্ছে মরক্কোর মরুদ্যান ও কৃষিজমি

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তন এখনো অনেকের জন্য তাত্ত্বিক বিতর্কের বিষয় হলেও কিছু মানুষের অস্তিত্ব বিষয়টির উপর নির্ভর করছে৷ মরক্কোর একটি অঞ্চলের মানুষ দ্রুত এই সংকটের কুপ্রভাব টের পাচ্ছেন৷ খবর ডয়চে ভেলে’র।

হালিম সাবাই মরক্কোর দক্ষিণেই বড় হয়েছেন৷ তিনি মরুভূমির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখাতে চান৷ তাঁর কাছে যাবার পথে মরুদ্যান পড়ে বটে, তবে তার বিশেষ কিছু অবশিষ্ট নেই৷

এক পরিচিত ব্যক্তির সঙ্গে তিনি এক মৃত খেজুর গাছ কেটে আসবাব তৈরির জন্য কাঠ সংগ্রহ করতে চান৷ কারণ, গাছে বহুদিন ধরে খেজুর হচ্ছে না৷ এগিয়ে আসা বালুর থাবায় গাছপালা আর টিকে থাকতে পারছে না৷ হালিম বলেন, ‘‘আমরা যেন এই খেজুর গাছকে শেষবারের মতো সম্মান জানাচ্ছি৷ এটা আসলে এক গোরস্তান৷ গাছের অবশিষ্টই শুধু রয়ে গেছে৷’’

জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব

এই মরুদ্যান মরুভূমির বালুতে ডুবে যাচ্ছে৷ কয়েক বছর ধরে উত্তাপ বেড়ে যাচ্ছে, বৃষ্টিপাত কমে চলেছে৷ বালুর ঝড়ও আরও ঘনঘন দেখা যাচ্ছে৷ হালিমের বাবা সেখানে গাছ পুঁতে খেজুর বেচে ভালই রোজগার করতেন৷ হালিম বলেন, ‘‘এখানে কেন এই গোরস্তান রয়েছে? উত্তরটা খুব সহজ৷ পানির অভাব৷ জলবায়ু পরিবর্তনের কারণেই এই অভাব দেখা যাচ্ছে এবং মরুভূমি বেড়ে চলেছে৷’’

সাহারা মরুভূমির প্রান্তে মহামিদ এল গিজলান গ্রামে মরুদ্যানের সামান্য অংশ এখনো অবশিষ্ট রয়েছে৷ সামান্য কিছু টুকরো জমিতে এখনো চাষবাস করা সম্ভব৷ চাষি হিসেবে লাহবিব বাহাদির ছোট সবজির খেত রয়েছে৷ ৬১ বছর বয়সি লাহবিবের ১১ জন সন্তান রয়েছে৷ তাদের মধ্যে বেশিরভাগই অঞ্চল ছেড়ে চলে গেছে৷ তিনি জানেন না, খেতে আর কতকাল ফলন হবে৷ নিজস্ব কুয়ো থাকলেও পানির জন্য তাঁকে আরও গভীরে মাটি খুঁড়তে হচ্ছে৷ লাহবিব মনে করেন, তরুণ প্রজন্মকে অন্য কোথাও কাজ খুঁজতে হবে৷ শুধু বয়স্কদের প্রজন্মই এখানে টিকে রয়েছে৷

বালুর পাহাড় সবজির খেতের কাছেই এগিয়ে এসেছে৷ হাতে গোনা কয়েকটি খেজুর গাছ এখনো মরুদ্যানের কথা মনে করিয়ে দেয়৷ গ্রামে বর্তমানে মাত্র প্রায় সাত হাজার মানুষ বসবাস করছেন৷ বেশিরভাগ মানুষই গ্রাম ছেড়ে চলে গেছেন৷

আফ্রিকার উত্তরের ভয়াবহ পরিস্থিতি

হালিম সাবাই-এর একটা ছোট ক্যাফে রয়েছে৷ তিনি পর্যটকদের গাইড হিসেবেও কাজ করেন৷ নিজের জন্মস্থানে জলবায়ু পরিবর্তনের প্রভাব তাঁকে উদ্বেলিত করে৷ রসায়নবিদ মেরইয়েম তানার্তে কাসাব্লাংকা বিশ্ববিদ্যালয়ে বিষয়টি নিয়ে গবেষণা করছেন৷ পরীক্ষা চালিয়ে দেখা গেছে যে বাকি বিশ্বের তুলনায় আফ্রিকার উত্তরাঞ্চলে তাপমাত্রা দ্বিগুণ বেড়ে যাবে৷ মেরইয়েম মনে করেন, ‘‘বিশেষ করে গ্রীষ্মকালে মরুভূমির জলবায়ু আরও উত্তপ্ত হয়ে পড়বে৷ সবকিছু ভালো থাকলে ২০৫০ সালের মধ্যে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে৷’’

বিগত একশো বছরে মরোক্কোর মরুদ্যানের প্রায় দুই তৃতীয়াংশ লোপ পেয়েছে৷ হালিম ও অন্য চাষিরা মরুভূমির সম্প্রসারণ মোকাবিলা করতে ঝোপঝাড় ও গাছপালা লাগাচ্ছেন৷ নেদারল্যান্ডসে তৈরি ‘ওয়াটারবক্স’ নামের এক জৈব প্লাস্টিকের টব সেই কাজে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে৷ তার মধ্যে চারা বসিয়ে মাটিতে পুঁতে দেওয়া হয়৷ তারপর ওয়াটারবক্সে অনেক পানি ঢালতে হয়৷

মরুভূমির মোকাবিলায় মরিয়া প্রচেষ্টা

কয়েক মাসের জন্য নিজস্ব প্রাকৃতিক পানির ট্যাংকের কল্যাণে গাছের টিকে থাকার সম্ভাবনা বেড়ে যায়৷ গাছপালা ও ঝোপঝাড়কে ঢাল হিসেবে ব্যবহার করে সাহারার শেষ উর্বর খেতগুলি টিকিয়ে রাখার চেষ্টা চলছে৷ হালিম সাবাইয়ের মতে, ‘‘এটা বিশ্বের জন্য অশনিসংকেত৷ কিছুকাল পর এখানে আর কিছুই অবশিষ্ট থাকবে না৷ মরুভূমি দ্রুত আমাদের মরুদ্যান গ্রাস করে নেবে৷’’

গ্রামের কাছেই মরোক্কোর সবচেয়ে বড় মরুভূমি এর্গ চেগেগা অবস্থিত৷ পর্যটকদের কাছে জায়গাটি বেশ জনপ্রিয়৷ বিশাল বালিয়াড়িগুলি সতর্কবাণী বয়ে আনছে৷ কারণ সেগুলি বলগাহীনভাবে বেড়ে চলেছে৷ মরুভূমি হালিম ও অন্যান্যদের ভিটেমাটি গ্রাস করে নিচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa