Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ আর্জেন্টিনার হারে হার্ট অ্যাটাকে প্রাণ গেল এক সমর্থকের
খেলাধুলা বিভাগীয় সংবাদ

আর্জেন্টিনার হারে হার্ট অ্যাটাকে প্রাণ গেল এক সমর্থকের

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 23, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : কুমিল্লার বুড়িচংয়ে মঙ্গলবার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা বনাম সৌদি আরবের মধ্যেকার খেলা চলাকালে হার্ট অ্যাটাকে কাউছার জাবেদ ওরফে কাকন (৫০) নামে আর্জেন্টিনার এক সমর্থকের মৃত্যু হয়েছে।

আর্জেন্টিনার হার না মানতে পেরে

মঙ্গলবার বিকালে আর্জেন্টিনা-সৌদির ম্যাচ চলাকালে উপজেলার শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কাউছার জাবেদ বুড়িচংয়ের  উপজেলার শিকারপুর গ্রামের প্রয়াত আবদুল খালেকের ছেলে। সৌদি আরব দ্বিতীয় গোল করার পর তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করে বিছানায় ঢলে পড়েন।

Advertisement

ময়নামতি  ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবু নাছের যুগান্তরকে বলেন, বিকাল চারটায় তাদের সঙ্গে কাউসার খেলা দেখতে বসেন। খেলার ৫৩ মিনিটে দ্বিতীয় গোল করে সৌদি আরব। তখন কাউছার বুকে তীব্র ব্যথা অনুভব করে তার (আবু নাছের) কোলে ঢলে পড়েন।

দ্রুত উদ্ধার করে বুড়িচং উপজেলার কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিকারপুর গ্রামের বাসিন্দারা বলেন, কাউছার আর্জেন্টিনা ফুটবল দলের প্রচণ্ড সমর্থক ছিলেন। লিওনেল মেসি ও ডি মারিয়া তার পছন্দের খেলোয়াড়।

প্রিয় দলের পরাজয়টা তিনি সহ্য করতে পারেননি।এর আগে অফসাইডের কারণে কয়েকটি গোল বাতিল হওয়ায় তার মন খারাপ হয়ে যায়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন।

বিশ্বকাপের অন্যতম অঘটনের জন্ম দিয়ে আর্জেন্টিনাকে ২-১ গোলে পরাজিত করেছে সৌদি আরব। খেলার ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করে মেসি আর্জেন্টিনাকে এগিয়ে নেন।

৪৮ মিনিটে সৌদি আরবকে সমতায় ফেরান সালেহ আল-শেহরি। ৫৩ মিনিটে সৌদি আরবের জয়সূচক গোলটি করেন সালেম আল দাওসারি। এর মাধ্যমে আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের অপরাজয়ের যাত্রা থেমে যায়।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa