Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হার্ভার্ড থেকে ঝরে পড়েও তারা বিশ্বখ্যাত
আন্তর্জাতিক

হার্ভার্ড থেকে ঝরে পড়েও তারা বিশ্বখ্যাত

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 13, 20213 Mins Read

হার্ভার্ড থেকে ঝরে পড়েও তারা বিশ্বখ্যাত

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের তালিকায় সম্প্রতি নাম উঠেছে কোরিয়ান-আমেরিকান ব্যবসায়ী বম কিমের। ব্রিটিশ সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান কিউপাং ইন্টারন্যাশনালের মোট আর্থিক মূল্য ৮৪ বিলিয়ন ডলার। বম কিমের নিজের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৮দশমিক ৬ বিলিয়ন ডলার। খবর এনডিটিভি’র।

দক্ষিণ কোরিয়ায় জন্ম নেওয়া বম কিম তার কৈশর তারুণ্যের বড় সময়টাই কাটিয়েছেন যুক্তরাষ্ট্রে। পড়াশোনা করেছেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর একটিতে— হার্ভার্ডে। সেখান থেকেই স্নাতক শেষ করেন তিনি। তবে তারপর আর পড়াশোনা এগিয়ে নিতে পারেননি বম কিম। স্নাতক শেষ হওয়ার পর যদিও হার্ভার্ডের বিখ্যাত বিজনেস স্কুলে ভর্তি হয়েছিলেন, কিন্তু ছয় মাসের মধ্যেই সেই পড়াশোনার ইতি টানেন কিম।

তবে হার্ভার্ড থেকে ‘ঝরে পড়া’ বিখ্যাত তালিকায় বম কিমই প্রথম নন। তার আগে অন্তত ছয়জন রয়েছেন এ তালিকায়। এরা হলেন—

বিল গেটস

হার্ভার্ডে ভর্তির দু’বছরের মাথায় সেই বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন বিশ্বের সাবেক শীর্ষ ধনী ও সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার পরই মাইক্রোসফট গড়ে তোলেন বিল গেটস, যা মাত্র ২৬ বছর বয়সে তাকে মিলিওনার ও তৎকালীন বিশ্বের সেরা ধনীদের কাতারে নিয়ে আসে। ২০১৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক আলাপচারিতায় বিল গেটস বলেছিলেন, ‘আমি শুধু ক্লাস করতাম আর সেখানে কী পড়ানো হচ্ছে সেদিকেই মনযোগ দিতাম। বন্ধু-বান্ধবদের সময় দিতাম না, খুব বেশি মানুষের জন্য মিশতামও না। এখন এসব কথা ভেবে আফসোস হয়।’

মার্ক জুকারবার্গ

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি এবং কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হয়েছিলেন ২০০২ সালে, ছেড়ে দিয়েছিলেন দু’বছর পর—২০০৪ সালে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থাতেই পরীক্ষামূলকভাবে তিনি চালু করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যম ‘দিফেসবুক’ যা পরে ফেসবুক হিসেবে পরিচিত পায়।

ম্যাট ডেমন

অস্কারজয়ী অভিনেতা ম্যাট ডেমনও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন ঝরে পড়া ছাত্র। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগে ভর্তি হয়েছিলেন ডেমন, কিন্তু স্নাতক ডিগ্রি লাভের এক সেমিস্টার আগেই বিশ্ববিদ্যালয়কে বিদায় জানান তিনি। হার্ভার্ডের ছাত্র থাকা অবস্থাতেই তিনি লিখেছিলেন ‘গুড উইল হান্টিং’ সিনেমার খসড়া পাণ্ডুলিপি, যা পরে তাকে অস্কার এনে দেয়।

ডেভিড ফস্টার ওয়ালেস

বিখ্যাত মার্কিন সাহিত্যিক ডেভিড ফস্টারের কালজয়ী উপন্যাসের নাম ইনফিনিট জেস্ট, যা ১৯৯৬ সালে প্রকাশিত হয়েছিল। তিনিও আছেন হার্ভার্ড থেকে ঝরে পড়াদের দলে। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর দর্শন বিষয়ে উচ্চতর পড়াশোনার জন্য হার্ভার্ডে গিয়েছিলেন ওয়ালেস, কিন্তু প্রথম সেমিস্টারের মাঝামাঝি সময়েই বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন তিনি।

রবার্ট ফ্রস্ট

যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান কবি রবার্ট ফ্রস্ট ১৮৯৭ থেকে ১৮৯৯ সাল পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তারপর কোনো ডিগ্রি না নিয়েই বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন। পরে এ সম্পর্কে তিনি বলেছিলেন, ‘তারা আমাকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে, কিন্তু তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না।’

জেমস পার্ক

যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক পণ্য ও ব্যায়ামের সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিটবিটের সহ প্রতিষ্ঠাতা এবং শীর্ষ নির্বাহী জেমস পার্ক ২০০৭ সালে ব্যবসায়ী এরিক ফ্রিডম্যানের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেন ফিটবিট। তার আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু ভর্তির এক বছর না যেতেই ছেড়ে দেন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

July 17, 2026
ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

July 17, 2026
Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

July 17, 2026

Latest News

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa