
বৃহস্পতিবার মধ্যরাতে নদীতে মা মাছ নমুনা ডিম দিলেও শুক্রবার সকালেই দলে দলে মা-মাছ ডিম ছাড়তে শুরু করে। ডিম ছাড়ার জন্য নদীর তলদেশ থেকে ভেসে উঠে মা-মাছগুলো। এখন নদীতে প্রায় ৩শ ডিম সংগ্রহকারী নৌকা দিয়ে নদী থেকে মা-মাছের ডিম সংগ্রহ করছেন বলে জানা গেছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে হালদা নদীতে মা মাছের নমুনা ডিম দেওয়ার খবর পাওয়া যায়। হালদা নদীর কাগতিয়ার মুখ থেকে গড়দুয়ারা নয়াহাট পর্যন্ত বিভিন্ন নৌকার ডিম সংগ্রহকারীরা জানান, তারা প্রতি জালে ১০০-১৫০ গ্রাম পর্যন্ত নমুনা ডিম পেয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে মা মাছ মূল ডিম ছাড়তে শুরু করে বলে জানান ইউএনও।
তিনি বলেন, দুপুর ১২টার পরও ডিম সংগ্রহ চলছে। কী পরিমাণ ডিম এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে সেটা হিসাব করা যায়নি। তবে ডিম সংগ্রহের পরিমাণ সন্তোষজনক। কারণ প্রতিটি জালেই কমপক্ষে ১ কেজি করে ডিম পাচ্ছে। ডিম সংগ্রহ করছেন অন্তত ৩০০ জেলে । ডিমগুলোও হেলদি। এবারের ডিম সংগ্রহ বিগত দেড় যুগের ইতিহাস ছাড়িয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



