টালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে তিনি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তার বাঁ চোখে ছানির অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার সফল হলেও চিকিৎসকদের পরামর্শে আগামী ১৫ দিন বাড়িতেই বিশ্রামে থাকবেন তিনি। এ কারণে চলতি মাসে তার নির্ধারিত কলকাতা সফর আপাতত স্থগিত করা হয়েছে।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, বিশ্বজিতের অস্ত্রোপচার সম্পন্ন হয় গত (৩০ জুন) মঙ্গলবার । বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার আগে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই কারণে আগামী ১২ জুলাই কলকাতায় তার একটি নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেয়াও সম্ভব হচ্ছে না। আর ওই দিন বঙ্গ বিজেপির পক্ষ থেকে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা দেয়ার কথা ছিল।
বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের জন্ম ব্রিটিশ ভারতের কলকাতায়। অভিনেতা তার ক্যারিয়ারের একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে আছে ‘মায়ামৃগ’ ও ‘দুই ভাই’। আর ১৯৬২ সালে তিনি হিন্দি সিনেমা ‘বিশ সাল বাদ’-এ অভিনয় করেন। বর্ষীয়ান এই অভিনেতা ১৯৭৫ সালে প্রযোজনা ও পরিচালনা করেন। সিনেমার নাম ছিল ‘কেহেতে হে মুজকো রাজা’ আর এতে ধর্মেন্দ্র, হেমা মালিনী, শত্রুঘ্ন সিনহা এবং রেখার মতো তারকারা অভিনয় করেছিল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রসঙ্গত, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা। সম্প্রতি মুক্তি পাওয়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনীত সিনেমা ‘অভিমান’ নিয়ে আলোচনায় ছিলেন বিশ্বজিৎ। এই সিনেমায় না কি তিনি ছেলের লুক দেখে অবাক হয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



