
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে এক যাত্রীকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু জরুরি বিভাগের কোনো চিকিৎসক বা নার্সকে পাওয়া যায়নি। এ সময় ইমার্জেন্সি রোগীর বিছানায় ও চিকিৎসকের চেয়ারে দুইটি কুকুরকে ঘুমাতে দেখা যায়। সেই ছবি ফেসবুকে পোস্ট করেন রোগীর স্বজনরা। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়।
হাসপাতালে চিকিৎসক-নার্স থাকতেও কেন এমন ঘটনা ঘটল তা তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি নেটিজেনদের।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা বলেন, জরুরি কাজে খুলনায় যাচ্ছি। সেখান থেকে এসে বিষয়টি বিস্তারিত বলতে পারব। এ নিয়ে যথাযথ তদন্ত করলে আসল রহস্য বের হবে। সূত্র : ডেইলি বাংলাদেশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



