নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (১২ মে) বিকেলে এ তথ্য জানান শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

হাসপাতালে লিফটে আটকে রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

Advertisement

তিনি জানান, হাসপাতালের লিফটে আটকে পড়ে রোগীর মৃত্যুর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রফেসর রুবিনা ইয়াসমিনকে প্রধান করে গঠিত ওই তদন্ত কমিটিতে অন্যদের মধ্যে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বা তার প্রতিনিধি, হাসপাতালের রেসিডেন্সিয়াল মেডিসিন চিকিৎসক ও ওয়ার্ড মাস্টার রয়েছেন। তিন কর্ম দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ঘটনার অধিকতর তদন্ত করার জন্য গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্বে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি বলেন, চিকিৎসা নিতে এসে লিফটে আটকে রোগীর মৃত্যুর খবর খুবই দুঃখজনক। ঘটনাটির সুষ্ঠু ও অধিকতর তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মতিউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সরেজমিন পরিদর্শন করে একদিনের মধ্যে প্রতিবেদন দেবেন।

প্রসঙ্গত, রোববার (১২ মে) সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ৩ নম্বর লিফটে আটকে পড়ে এক নারীর মৃত্যু হয়। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে লিফটে আটকে পড়া ওই রোগীর মরদেহ ও অন্যান্যদের উদ্ধার করেন। লিফট অপারেটরদের দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন ওই নারীর স্বজনরা।

মৃত মমতাজ বেগম গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাড়িগাঁও গ্রামের শারফুদ্দিন বিএসসির স্ত্রী।

গাজীপুরে হাসপাতালে লিফটে আটকে রোগীর মৃত্যু: কর্তৃপক্ষের ব্যাখ্যা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google