Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক হিজড়াকে বিয়ে করে ১৩ বছর সংসার করছেন তিনি
আন্তর্জাতিক

হিজড়াকে বিয়ে করে ১৩ বছর সংসার করছেন তিনি

By Shamim RezaFebruary 17, 20213 Mins Read

হিজড়াকে বিয়ে করে ১৩ বছর সংসার করছেন তিনি

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ‘প্রতিটা উপলক্ষই আমাদের পরম পাওয়া। আমরা নিজেদের মতো উদযাপন করি।’ আর এই ভ্যালেন্টাইন’স ডে তে আমার তাকে এটাই দেয়ার বলতে বলতে আপনের কপালে চুম্বন একে দেন আশিক। খবর বিবিসি’র।

আপন ঢাকার একটি এলাকার হিজড়াদের নেতা। তার সঙ্গে ব্যবসায়ী আশিক অব্বাসের প্রেমের সম্পর্ক প্রায় ১৩ বছর ধরে।

আপন জানান, ‘আমাদের তৃতীয় লিঙ্গের মানুষ যেটা পায় না, সেটা আমি ওর কাছ থেকে পেয়েছি। এবং তার বিনিময়ে যে কোনও স্বার্থ থাকতে পারে, তাও আমি আজ পর্যন্ত দেখিনি।’

আশিক ও আপন দুজনের প্রথম দেখা পথের ধারে। প্রথম থেকেই আপনের প্রতি দুর্বলতা তৈরি হয় ব্যবসায়ী আশিকের।

সেই অভিজ্ঞতা তুলে ধরে আশিক জানান, ‘আমি দেখলাম দু’জন মানুষ আসতেছে। দুইটা মানুষ বলতে তারা, আমি দুর থেকে বুঝতে পারলাম যে, এরকম হিজড়া যে বলে যাদেরকে, এরকম কেউ আসতেছে। কোনও নারীও না কোনও পুরুষও না, এরকমটা মনে হলো দূর থেকে আরকি।’

তিনি আরও জানান, ‘সামনে আসার পর আমি কেন জানি, ওই ভাপা পিঠাটা খাচ্ছি যে ওইভাবে ভেঙ্গে ধরা ভাপা পিঠার একটি টুকরো। উনি আমার সামনাসামনি আসার পরে আমি ভাপা পিঠার টুকরোটা ভেঙে আমি উনার মুখের সামনে ধরলাম। উনি হা করে নিয়ে নিলেন। আমি নিজেও কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে গেলেও আমার কাছে জিনিসটা ফিলিংসই মনে হলো। খুব ভালো লাগলো। আমার অন্তরে জানি কেমন লাগলো।’

এরপর বন্ধুত্ব থেকে প্রেম। শুরুর দিকে ওই সম্পর্ক নিয়ে দোটানা ছিল দু’জনের মধ্যেই।

‘এদের সম্পর্কে তো আমার কোনো ধরণের অভিজ্ঞতা ছিল না। তো হিজড়ারা কেমন হয়, সে বিষয়ে আতঙ্ক ছিল আমার মধ্যে।’ কথাগুলো বলছিলেন আশিক।

এসময় আপন বলে উঠেন, ‘ভিতর ভিতর ভয় পাচ্ছিলাম আমিও। যে এত সুন্দর হিজড়া থাকতে, আমি তো দেখতে এতটা ভালো ছিলাম না। তো আমি তো, এত সুন্দর একটা ছেলে, ওর শিক্ষাগত যোগ্যতা ভালো, ও ভালো একটা ফ্যামিলির ছেলে, তো ও কেন আমার পিছনে।’

পরে আশিক আব্বাসের পরিবারের সদস্যদের সাথে আপনের পরিচয় হয়। এরপর পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠানও করেন তারা। এর কিছুদিন পর আইনিভাবেও তাদের বিয়ের অনুষ্ঠান হয়।

কয়েকজন হিজড়ার সঙ্গে পরিবারের সদস্যের মতো বসবাস করেন আশিক আর আপন। আপনের চাওয়া, আশিক যেন ভবিষ্যতে আবার বিয়ে করেন।

আপন বলেন, ‘আমার ধীরে ধীরে বয়স হচ্ছে। ওরও (স্বামী আশিক) বয়স হচ্ছে। ও আরেকটু স্বাবলম্বী হলে আমি ওকে বিয়ে করাবো, এটা আমার স্বপ্ন। আমি ওর কোলে একটা ফুটফুটে সন্তান দেখতে চাই। এটা আমার স্বপ্ন।’

তবে আশিকের সকল চাওয়া পাওয়া তার জীবনসঙ্গী আপনকে ঘিরেই।

আশিক জানান, ‘আমরা একটা বাচ্চা এরই মধ্যে পালক (দত্তক) নিয়েছি। তারপরেও আমার যদি ওই রকম প্রয়োজন হয়, (পদ্ধতি ব্যবহার করে) ওরও বাচ্চা ধারণ করা সম্ভব।’

সবশেষ আপন জানান, ‘এভাবে আমাদের জীবনটা শুরু হলো, এখনও আছে। আল্লাহর কাছে প্রার্থনা, যদি কোনও বাধাবিঘ্নতা না আছে একসঙ্গেই থাকবো।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa