
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ (আইজিএমসি)-এ চিকিৎসাধীন ছিলেন বীরভদ্র।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আইজিএমসি-র সিসিইউ-তে তার চিকিৎসা চলছিল। বুধবার থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়ায় বীরভদ্রকে পর্যবেক্ষণে রেখেছিলেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা। বৃহস্পতিবার ভোররাত পৌনে ৪টার দিকে মারা যান তিনি।
হিমাচল প্রদেশের ৬ বার মুখ্যমন্ত্রী ছিলেন বীরভদ্র। ৫ বারের সংসদ সদস্যও ছিলেন এই প্রবীণ রাজনীতিক।
১৯৮৩-১৯৯০ প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হন তিনি। তারপর ১৯৯৩-১৯৯৮, ২০০৩-২০০৭ ও শেষবারের জন্য ২০১২-২০১৭ তিনি দায়িত্বভার সামলান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



