Advertisement

জুমবাংলা ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

গত ৮ ফেব্রুয়ারি বিকালে সত্তরোর্ধ্ব প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা বাবুনগরীকে বন্দর নগরী চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এ চিকিৎসাধীন বলে নিশ্চিত করেছেন বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামুল হক ফারুকী।

এ বিষয়ে মাওলানা ফারুকী বলেন, সোমবার হুজুরের শরীরে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় এবং বাঁ পায়ে ইনফেকশন (পচন) হয়ে পা ফুলে যায়। তাই মঙ্গলবার সকালে তাকে সিসিইউতে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত শনিবার দুপুরে পাঠদান শেষে বিশ্রামাগারে আসার পর হঠাৎ জুনায়েদ বাবুনগরী জ্বর অনুভব করেন। এরপর থেকে তিনি দুর্বল হয়ে পড়েন এবং তার রক্তচাপ বেড়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে তাকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।

বাবুনগরীর চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

সিসিইউতে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডা. মোহাম্মদ ইব্রাহীম চৌধুরী।

প্রসঙ্গত, হেফাজত মহাসচিব দীর্ঘদিন ধরে হৃদরোগ, রক্তচাপ, লিভার, ডায়াবেটিস, কিডনি, পায়ের ইনফেকশন এবং বার্ধক্যজনিত রোগসহ এসব জটিল রোগে ভুগছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.