Advertisement

জুমবাংলা ডেস্ক : সাভারের হেমায়েতপুর থেকে ডাকাতি হওয়া ট্রাকসহ ১১টি গরু উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। রোববার রাত ১০টার দিকে মানিকগঞ্জ বিজয় মাঠ এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাকসহ ১১টি গরু উদ্ধার করা হয়। এঘটনায় আব্দুল আহাদ (২৫) নামে এক ডাকাতকে আটক করা হয়েছে। আটক আহাদ রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার নিমতলা গ্রামের রহমত শেখের ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, রোববার রাতে সাভারের হেমায়েতপুর থেকে একদল ডাকাত ট্রাকসহ ১১টি গরু ডাকাতি করে। এসময় তারা গরুবাহী ট্রাকের চালক মনির হোসেনকে সিংগাইরের কোন স্থানে মারপিট করে ফেলে দেয়। এসময় আহত ট্রাকের চালক মনির হোসেন বিষয়টি সিংগাইর থানা পুলিশকে অবহিত করে। পরে সিংগাইর থানা পুলিশ বিষয়টি অন্যান্য থানায় ম্যাসেজ দিয়ে দেয়।

তাদের ম্যাসেজ পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ বিজয় মেলা মাঠ এলাকায় চেকপোস্ট বসিয়ে ডাকাত দলের সদস্য আহাদকে আটক করে। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে ওই ট্রাকে থাকা আরো ৭ জন ডাকাত পালিয়ে যায়।

তিনি আরো জানান, জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা। জব্দকৃত গরু ও ট্রাক সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.