
মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রিমা দোদি হোয়াইট হাউসের আইন প্রণয়নবিষয়ক উপপরিচালক হিসেবে নিয়োগ পাচ্ছেন। রিমা দোদি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দীর্ঘদিনের সহকারী হিসেবে কাজ করছেন।
এ বিষয়ে জো বাইডেন বলেন, মার্কিন জনগণ আমাদের প্রশাসনের কাজ শুরুর অপেক্ষায় আছে। ফিলিস্তিন বংশোদ্ভূত এ নারীকে নিয়োগের মাধ্যমে সব নাগরিকের প্রতি আমাদের সমান অধিকার প্রতিষ্ঠার এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে।
ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের হেবরন শহরের দুরা এলাকায় জন্মগ্রহণ করেন রিমা দোদি।
তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



