
এবার হোয়াইট হাউসে হামলার হুমকি দিয়েছেন এক ইরানি এমপি। আবুল ফজল আবুতোরাবি নামের ওই এমপির বরাত দিয়ে ইরানের লেবার নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াইট হাউসে হামলা চালাতে পারে ইরান।
রোববার ইরানের ওই এমপি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের মাটিতেই জেনারেল কাসেম সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে পারে ইরান।
তিনি বলেন, আমরা হোয়াইট হাউসেও হামলা চালাতে পারি। আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের যোগ্য জবাব দিতে পারি। আমাদের সেই ক্ষমতা আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



