Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ১ জানুয়ারি থেকে প্রতিবন্ধীদের বিশেষ বিদ্যালয় এমপিওভুক্তির আবেদন শুরু
জাতীয় শিক্ষা

১ জানুয়ারি থেকে প্রতিবন্ধীদের বিশেষ বিদ্যালয় এমপিওভুক্তির আবেদন শুরু

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 21, 20192 Mins Read

১ জানুয়ারি থেকে প্রতিবন্ধীদের বিশেষ বিদ্যালয় এমপিওভুক্তির আবেদন শুরু

Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রতিবন্ধীদের বিশেষ বিদ্যালয়গুলোর এমপিওভুক্তি ও পাঠদান স্বীকৃতির আবেদন গ্রহণ শুরু ১ জানুয়ারি। ২০ জানুয়ারি পর্যন্ত তা চলবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান/স্বীকৃতি/ এমপিওভুক্তির জন্য নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করা যাবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অনলাইন আবেদনের লিংক পাওয়া যাবে বা সরাসরি www.msw-soft.gov.bd/disability-school লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনপত্রের সঙ্গে ১ জানুয়ারি ১২ টা থেকে ১২টা ৫ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের (সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা) মনোনীত কর্মকর্তার উপস্থিতিতে ৫ মিনিটের ভিডিও অবশ্যই ওই লিংকে আপলোড করতে হবে। ছাত্র-ছাত্রীদের এসেম্বলির ছবি, শিক্ষকদের ছবি, প্রত্যেক ক্লাসরুমের ছবি এবং সম্পূর্ণ স্কুল ভবনের ছবি ভিডিওতে থাকতে হবে।

এনডিডি (নিউরো-ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার) ও এনডিডি ছাড়া অন্যান্য প্রতিবন্ধীতা সম্পর্কিত বিদ্যালয়ের স্বীকৃতি এবং এমপিওভুক্তির জন্য আলাদাভাবে নীতিমালায় দেয়া তফসিল অনুযায়ী আবেদন করতে হবে।

ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদেরও আবার আবেদন করতে হবে। নির্ধারিত তারিখের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত ১৯ আগস্ট ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) সম্পর্কিত সমন্বিত/বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯’ এবং ‘নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) ব্যতীত প্রতিবন্ধী সম্পর্কিত সমন্বিত/বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তখন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, বিভিন্ন এলাকায় যত্রতত্র, মানহীন ও অননুমোদিতভাবে বিশেষ বিদ্যালয় স্থাপন ও পরিচালনা বাড়ায় সরকার একটি অনুশাসন দিয়ে বলেছিল আপনারা এ জাতীয় স্কুল করবেন না। কিন্তু না মানার প্রেক্ষিতেই এ নীতিমালা করা হলো। নীতিমালা অনুযায়ী প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন যেমন-তেমনভাবে করতে পারবে না।

নীতিমালা অনুযায়ী, পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক নিয়োগ দিতে হবে। এছাড়া ন্যূনতম ৭৫ জন শিক্ষার্থী থাকলে একটি প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

July 10, 2026
বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

July 10, 2026
ctg-bord

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

July 10, 2026

Latest News

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

ctg-bord

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ঘিরে চলছে জোর প্রস্তুতি

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

SSC

চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

Primary

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁস, সর্বশেষ যা জানা গেল

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa