
স্থানীয় লোকজন জানান, উপজেলার আয়নারটুক থেকে শিবপুর রাস্তার ইজিবাইক চালক অলি আহমেদ ও যাত্রী ইসরাফিল মিয়ার মধ্যে প্রথমে ১০ টাকার ভাড়া দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
এ ঘটনার খবর পেয়ে তাদের উভয়ের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাখাই থানার ওসি সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



