Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ১০ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল আ.লীগ
ঢাকা বিভাগীয় সংবাদ

১০ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল আ.লীগ

By Shamim RezaOctober 31, 20212 Mins Read

১০ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করল আ.লীগ

Advertisement

জুমবাংলা ডেস্ক : শরীয়তপুর সদর উপজেলার সাত ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করায় দলটির ১০ নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার রাত ৮টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভায় তাদের লিখিতভাবে বহিষ্কার করা হয়। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে এ বহিষ্কার আদেশ ঘোষণা করেন।

বহিষ্কৃতরা হলেন- সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী, তুলাসার ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম ফকির, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান শাহজাহান ঢালী, আওয়ামী লীগের সাধারণ সদস্য শাহিন তালুকদার, তার স্ত্রী সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইরানি বেগম, ডোমসার আওয়ামী লীগের সাধারণ সদস্য মাস্টার মজিবুর রহমান খান, শৌলপাড়া ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান খান ভাষানী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এসকেন্দার সরদার, পালং ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সদস্য আজাহার খান ও আংগারিয়া ইউনিয়ন জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন হাওলাদার।

এ ব্যাপারে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। আগামীকাল রোববার তাদের চিঠি দিয়ে এ বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে সদর উপজেলার ১০ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিনোদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ সাকিদার, চন্দ্রপুর ইউনিয়নে আব্দুস সালাম খান, চিতলিয়া ইউনিয়নে হারুন-অর-রশিদ, আংগারিয়া ইউনিয়নে আসমা আক্তার, ডোমসার ইউনিয়নে মিজান মোহাম্মদ খান, পালং ইউনিয়নে আবুল হোসেন দেওয়ান, তুলাসার ইউনিয়নে জামাল হোসাইন, রুদ্রকর ইউনিয়নে সিরাজুল ইসলাম, শৌলপাড়া ইউনিয়নে মো. আলমগীর হোসেন খান ও মাহমুদপুর ইউনিয়নে লিয়াকত হোসেন হান্নান তালুকদার।

এ ছাড়া বিনোদপুর, চিতলিয়া ও মাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের (নৌকা) প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যারা বিদ্রোহী প্রার্থী ছিল তারা ২৬ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তা প্রত্যাহার না করায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ওই নেতাদের বহিষ্কার করে উপজেলা আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa