এগিয়ে বিজয়

Advertisement

ক্যারিয়ারের সেরা সময়েই অভিনয় ছাড়ার ঘোষণা দেন জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। ঘোষণা দেন রাজনীতিতে নামার। খুলে ফেলেন নিজের দলও তামিলাগা ভেত্রি কাড়ঘম।

২০২৪ সালে প্রতিষ্ঠা হয়েও ২০২৬ সালেই তামিল নাড়ু রাজ্যে সরকার গঠনের কাছাকাছি পৌঁছে গেছে বিজয়ের দল।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর খবর, বিজয়ের রাজনৈতিক দল টিভিকে প্রায় ১০০টি আসনে এগিয়ে রয়েছে। এরপরেই প্রায় ৭৫টি আসনে রয়েছে এআইএডিএমকে। শাসক দল ডিএমকে প্রায় ৫০টি আসনে এগিয়ে আছে।

এদিকে, এনডিটিভির খবরেও এগিয়ে রয়েছে বিজয়ের দল। এই গণমাধ্যমটি জানিয়েছে, ৮৯টি আসনে এগিয়ে রয়েছে টিভিকে। ৭৩ আসনে এগিয়ে এআইএডিএমকে।

তামিলনাড়ুতে ২৩৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সরকার গঠন করতে গেলেন প্রয়োজন হবে ১১৮টি জেতা।

তবে এখনো চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। এছাড়া বলা হচ্ছে, যেকোনো সময় এই ফল ঘুরেও যেতে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.