Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ১০০ টাকায় যোগ্যদেরই পুলিশে চাকরি হয়েছে নীলফামারীতে
জাতীয় বিভাগীয় সংবাদ

১০০ টাকায় যোগ্যদেরই পুলিশে চাকরি হয়েছে নীলফামারীতে

By জুমবাংলা নিউজ ডেস্কজুলাই 8, 2019Updated:জুলাই 8, 20193 Mins Read

নীলফামারী প্রতিনিধি: মাত্র ১০০ টাকায় পুলিশে চাকরি পেয়েছেন নীলফামারী সদর উপজেলার সুমন রানা। তিনি উপজেলার রামনগর ইউনিয়নের বাহালিপাড়া চৌধুরীবাজার এলাকার মিজানুর রহমানের ছেলে। বাবা পেশায় একজন রিকসা চালক।

Advertisement

নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর নীলফামারী সরকারী কলেজে গণিত বিভাগের অনার্স পড়ছেন তিনি।

সুমন জানান, আমি টিউশনি করে চলি। আমরা তিন ভাই দুই বোন। এভাবে যে চাকরিটা পাবো কল্পনাই করিনি। আমার চাকরির জন্য ১০০ টাকা ছাড়া একটি টাকাও কোথাও খরচ করতে হয়নি।

চাকরি পাওয়া আরেকজন হলেন মাসুদা আখতার। জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ভবনচুর এলাকার গোলাম মাসুদের বড় মেয়ে তিনি। জলঢাকা ডিগ্রী কলেজ থেকে এবারে (২০১৯ সাল) উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন মাসুদা।

মাসুদা জানান, বাবার কাছ থেকে টাকা নিয়ে ১ টাকা দিয়ে ট্রেজারী চালান ফরম সংগ্রহ করে সোনালী ব্যাংকের মাধ্যমে সরকারি খাতে ১০০ টাকা জমা করি।  এরপর ২২ জুন শারীরিক পরীক্ষার দিনে পুলিশ লাইন্সে গিয়ে দাঁড়িয়ে প্রথম স্তরে সফলতা পাই। এরপর লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার শেষে আমি চাকরির জন্য নির্বাচিত হই।

তিনি বলেন, আমার ইচ্ছে ছিলো পুলিশে চাকরি করবো। সেটি পূরণ হয়েছে। এর পেছনে আমার বাবার সবচেয়ে বড় অবদান রয়েছে।

মাসুদা বলেন, যেভাবে স্বচ্ছ পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এজন্য পুলিশ বিভাগের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শুধু সুমন বা মাসুদা নয় মেধা ও যোগ্যতার ভিত্তিতে নীলফামারীতে মাত্র ১০০ টাকায় চাকরি হয়েছে ১২৯ জনের। এদের মধ্যে এবারই প্রথম এতিম কোটায় চাকরি পেয়েছেন একজন।

তবে ডোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণ হলে চাকরি থেকে বাদ পড়ারও শংকা রয়েছে চূড়ান্তভাবে নির্বাচিতদের। জেলা পুলিশ সূত্রে জানা গেছে এমন তথ্য।

সূত্র জানায়, সারাদেশে পুলিশে নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে নীলফামারীতে প্রথম ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২২ জুন। এদিন নীলফামারী পুলিশ লাইন্স মাঠে প্রায় ২ হাজার ৫’শ জনের মধ্য থেকে শারীরীক বাছাই শেষে (প্রাথমিক বাছাই) ৭৭৮ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচন করা হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৪৬ জনকে নির্বাচন করা হয় সাক্ষাৎকারের জন্য। সাক্ষাৎকার শেষে ২৭ জুন সকালে প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা। নিয়োগ প্রক্রিয়া পর্যবেক্ষণে পুলিশ মহাপরিদর্শকের প্রতিনিধি হিসেবে নীলফামারীতে ছিলেন এসপি ও অতিরিক্ত এসপি পর্যায়ের দু’জন কর্মকর্তা।

জেলা পুলিশ সূত্র জানায়, নীলফামারীতে ২৯ জনকে নেওয়ার কথা থাকলেও ১২৯ জনকে নির্বাচিত করা হয়। দীর্ঘদিন থেকে মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হওয়ায় সেগুলো পূরণ করেও অবশিষ্ঠ অপুর্ণ পদগুলো পূরণ করতে মেধাবীদের নেয়া হয়েছে এবারে। বাদ যায়নি আনসার ভিডিপি, এমনকি এতিম কোটাও।

জানতে চাইলে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, অত্যন্ত স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যোগ্য ও মেধাবীদের মুল্যায়ন করা হয়েছে চাকরি দেওয়ার ক্ষেত্রে।

তিনি বলেন, যারা চাকরি পেয়েছেন বেশির ভাগই দরিদ্র ঘরের সন্তান। চাকরি প্রদানের ক্ষেত্রে কোনও সুপারিশ গ্রহণ করা হয়নি এমনকি সরকারি কোনও নিয়মকে উপেক্ষা করা হয়নি।

তবে তিনি বলেন, ডোপ টেস্টে কেউ মাদকাসক্ত প্রমাণ হলে সে চাকরিতে প্রবেশ করতে পারবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

জুন 15, 2026
শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

জুন 15, 2026
সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

জুন 15, 2026
Latest News
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa