Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৬৭ তরুণ-তরুণী
Bangladesh breaking news জাতীয়

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৬৭ তরুণ-তরুণী

By Tarek HasanNovember 20, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : জামালপুরে ঘুস-হয়রানি ছাড়া মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৬৭ তরুণ-তরুণী।

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৬৭ তরুণ-তরুণী

Advertisement

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১০টায় জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

এ সময় নিয়োগপ্রাপ্তদের কাতারে নিজেদের নাম শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন ভবিষ্যৎ পুলিশ কনস্টেবল ও তাদের অভিভাবকরা। এরপর নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় টাকা-পয়সা ছাড়া যোগ্যতার ভিত্তিতে চাকরি হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান তারা।

সদর উপজেলার দখলপুর গ্রামের ইমতিয়াজ আহমেদ বলেন, অনলাইনে আবেদন করেছি। এরপর মাঠে এসেছি, শারীরিক, লিখিত, মৌখিক পরীক্ষা দিয়েছি। এরমধ্যে কারও সঙ্গে কোনো যোগাযোগ করিনি। আমার কাছে এ চাকরিটা এখনও স্বপ্নের মতো লাগছে।

ইসলামপুর উপজেলার শেখ শোহান বলেন, এভাবে চাকরি হবে বুঝতে পারিনি। আমার পরিবারের কোনো সক্ষমতা নেই যে চাকরির জন্য টাকা দেবে। তার ওপরে এমন কেউ পরিচিতও নেই যে আমার জন্য সুপারিশ করতে পারে। সাহস নিয়ে আবেদন করেছিলাম। চাকরি হয়েছে। এখন দেশের সেবা করতে চাই।

বকশিগঞ্জ উপজেলার সাতভিটা গ্রামের রশিদ নামে এক অভিভাবক বলেন, আমি পেশায় একজন দিনমজুর। আমার মেয়ের চাকরি হয়েছে। কোনো প্রকার ঘুষ-সুপারিশ কিছুই লাগেনি। আমরা খুব খুশি হয়েছি।

জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, কোনো ধরনের টাকা লেনদেন বা অনিয়ম রোধে সবাই একসঙ্গে কাজ করেছি। সব মিলিয়ে এ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়েছে। এখানে কোনো প্রকার অবৈধ লেনদেন বা স্বজনপ্রীতি হয়নি।

প্রেমের টানে ভারতীয় তরুণী লন্ডনে, অতঃপর লাশ উদ্ধার

এবার অনলাইনে আবেদন ও যাচাই-বাছাই শেষে ২০০ জনের শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার মধ্যে ৬৭ জন নিয়োগ পেয়েছেন। এরমধ্যে ৬০ জন ছেলে ও সাতজন মেয়ে রয়েছেন। মোট আবেদন করেছিল পাঁচ হাজার ৭০০ জন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

বাধ্যতামূলক মধ্যস্থতা

ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

সরকারি ব্যবস্থাপনা

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa