Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের মরুভূমিতে এমন একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে যা ইসলামের শুরুর দিকে নির্মাণ করা হয়েছিল। ইসরায়েলের প্রত্নতত্ত্ববিদরা বৃহস্পতিবার জানান, তারা ১২০০ বছরের পুরনো একটি মসজিদের অংশ খুঁজে পেয়েছেন। যা বিশ্বের প্রাচীনতম মসজিদগুলোর অন্যতম একটি।

ইজরায়েলের দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমির বেদুইন শহর ও রাহাতের পাশে এই অন্যতম প্রাচীন মসজিদটি আবিস্কার করা হয়।

প্রত্নতত্ত্ববিদরা বলছেন, তারা যেসব ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন সেগুলো পরীক্ষা করে দেখা গেছে মসজিদটি সপ্তম কিম্বা অষ্টম শতাব্দীতে তৈরি করা হয়েছিল।

ইসরায়েলে প্রাচীন কাল নিয়ে গবেষণা করে যে কর্তৃপক্ষ সেই আইএএ বলছে, বেদুইন শহরে ভবন নির্মাণের সময় এই মসজিদের সন্ধান পাওয়া যায়।

তারা বলছে, ইসরায়েলের ওই এলাকায় এই প্রথম এতো প্রাচীন একটি মসজিদের খোঁজ পাওয়া গেল। এর আগে জেরুসালেম ও মক্কাতেও এরকম প্রাচীন মসজিদ পাওয়া গেছে।

খনন বিষয়ক পরিচালক জন সেলিগম্যান এবং সাহার জুর বলেছেন, সারা বিশ্বে প্রাচীন যেসব মসজিদের সন্ধান পাওয়া গেছে তার মধ্যে এটি খুব বিরল হতে পারে বলে তারা ধারণা করছেন।

গবেষকরা বলছেন, স্থানীয় কৃষকরাই এই মসজিদে নামাজ পড়তে যেতেন বলে তারা মনে করছেন।

মসজিদের ভবনটি একটি খোলা জায়গায়, আয়তাকার। সেখানে একটি মিরহাবও আছে যেটি দক্ষিণে ইসলামের পবিত্র শহর মক্কার দিকে মুখ করা।

“এসব তথ্যপ্রমাণ থেকেই এটা স্পষ্ট যে শত শত বছর আগে ওই ভবনটি কী কারণে নির্মাণ করা হয়েছিল এবং সেটি কী কাজে ব্যবহার করা হতো,” বলেছেন মি. সেলিগম্যান।

তারা বলছেন, ইসলাম ধর্ম প্রবর্তনের পর পরই ওই এলাকায়, যা বর্তমানে ইসরায়েল বলে পরিচিত, সেখানে যেসব মসজিদ নির্মাণ করা হয়েছিল এটি সেগুলোর একটি।

ইসলামি ইতিহাসবিদ গিডন অভনি বলছেন, ৬৩৬ খৃস্টাব্দে আরবরা বাইজানটাইন প্রদেশ দখল করে নেওয়ার পর এসব মসজিদ নির্মাণ করা হয়েছিল।

“এই গ্রাম ও মসজিদের সন্ধান পাওয়ার ঘটনা সেসময়কার ইতিহাসের জন্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ,” বলেন তিনি।

খবর বিবিসি’র।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.