Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ১৫০০ জনকে দাওয়াত করে খাওয়ালেন করোনায় আক্রান্ত ব্যক্তি!
আন্তর্জাতিক

১৫০০ জনকে দাওয়াত করে খাওয়ালেন করোনায় আক্রান্ত ব্যক্তি!

By Saiful IslamApril 4, 20202 Mins Read

১৫০০ জনকে দাওয়াত করে খাওয়ালেন করোনায় আক্রান্ত ব্যক্তি!

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের মোরেনা থেকে দুবাইতে চাকরি করতে গিয়েছিলেন সুরেশ নামে এক ব্যক্তি। সেখানে তিনি ওয়েটারের কাজ করতেন। ১৭ মার্চ তিনি বাড়ি ফেরেন। ২০ মার্চ তার মায়ের শ্রাদ্ধে নিমন্ত্রিত হয়ে আসেন দেড় হাজার মানুষ। ২৫ মার্চ সুরেশের দেহে করোনা ভাইরাসের লক্ষণ প্রকাশ পায়।

তার চারদিন বাদে তিনি হাসপাতালে যান। করোনা টেস্টে মেলে পজিটিভ। গত বৃহস্পতিবার তার স্ত্রী ও ছেলের দেহেও করোনা পজিটিভ মিলেছে। তাদের রাখা হয়েছে কোয়ারান্টাইনে। সুরেশের মায়ের শ্রাদ্ধে যেখানে লোক খাওয়ানো হয়েছিল, সেই এলাকাটি কোভিড হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে সেই এলাকা। সুরেশের ২৩ জন আত্মীয়ের করোনা ভাইরাস টেস্ট করা হয়েছিল। তাদের মধ্যে ১০ জনের শরীরে পজিটিভ মিলেছে।

মোরেনার চিফ মেডিকেল অফিসার আর সি বান্দিল জানান, ভারতে আসার আগে দুবাইয়েই সুরেশের করোনা টেস্ট হয়েছিল। তখন তার শরীরে ওই রোগের লক্ষণ ধরা পড়েনি। মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ১৫৪ জন কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

শনিবার সকালে ভারতের স্বাস্থ্যমন্ত্রনালয় জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় ৬০১ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯০২। এ যাবৎ মৃত্যু হয়েছে ৬৮ জনের। এর মধ্যে গত একদিনে মৃত্যু হয়েছে ১২ জনের। ক্রমশ আক্রান্তের সংখ্যা যে বাড়বে সে ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় ও আইসিএমআর আগেই ইঙ্গিত দিয়েছিল।

কারণ একে তো সংক্রমণ কমবেশি ছড়িয়েছে। দ্বিতীয়ত, যত বেশি সংখ্যক মানুষকে একদিনে টেস্ট করা যাবে তত বেশি আক্রান্তের খোঁজ পাওয়া যাবে। গতকাল একদিনে প্রায় ১২ হাজার মানুষের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে দেশের বিভিন্ন ল্যাবে। আইসিএমআর এর কর্তারা বলছেন, আক্রান্তের সংখ্যা এ ভাবে বেড়ে যাওয়া একদিকে উদ্বে’গের। আবার অন্যদিক থেকে ইতিবাচক।

যত তাড়াতাড়ি জানা যাবে, কারা করোনা আক্রান্ত তত দ্রুত তাদের আইসোলেশনে রেখে সংক্রমণের শৃঙ্খল ভাঙা যাবে। তবে গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা দুম করে বেড়ে যাওয়ার নেপথ্যে দিল্লির তবলিঘি জামাতের জমায়েতের দিকে আঙুল তুলছেন অনেকেই। কারণ, দেখা যাচ্ছে দক্ষিণের বিভিন্ন রাজ্যে নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে অনেকের মরকজ-যোগ রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

June 22, 2026
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026

Latest News

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa