Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ১৬৮ বস্তা চালসহ আ’লীগ নেতা আটক
বিভাগীয় সংবাদ রাজশাহী

১৬৮ বস্তা চালসহ আ’লীগ নেতা আটক

By Saiful IslamApril 12, 20202 Mins Read

১৬৮ বস্তা চালসহ আ’লীগ নেতা আটক

Advertisement
জুমবাংলা ডেস্ক : বগুড়ায় ১৬৮ বস্তা চালসহ স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা শনিবার মধ্যরাতে তাদের চালসহ আটক করেন। র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি রওশন আলী এর সত্যতা নিশ্চিত করেছেন। আটক নেতারা হলেন- নন্দীগ্রাম উপজেলার শিমলাবাজারের মৃত মনসুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস এবং তার সহযোগী তারাটিয়া গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে ও নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আলী।

র‌্যাব সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস দুই বছর আগে খাদ্য অধিদফতরের ডিলার ছিলেন। তার ডিলারশিপ মিলন সরদার নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করেন। খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুদ করার খবর পেয়ে শনিবার রাতে আনিসুর রহমান আনিসের শিমলাবাজারের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে ৫৮ বস্তা ও তার টিভি-ফ্রিজের শোরুমে ১১০ বস্তা চাল পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনিসুর রহমান জানিয়েছেন, চালগুলো ডিলার মিলন সরদার রেখে গেছেন। চাল জব্দসহ আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান আনিসকে আটক করা হয়। পরে তার সহযোগী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আলীকেও গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের ভারপ্রাপ্ত কমান্ডার আরও জানান, আনিসুর রহমান আনিস, আনসার আলী ও ডিলার মিলন সরদারের বিরুদ্ধে মামলা হবে। এ প্রসঙ্গে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম জানান, তার সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের বাড়ি ও শোরুমে খাদ্যবান্ধব কর্মসূচির ১৬৮ বস্তা চাল পাওয়া গেছে। তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে চাল চুরির সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই। আটকদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026
মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

July 8, 2026
লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

July 8, 2026

Latest News

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa