Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ১৭ বছর জঙ্গলে বাস করা ব্যক্তিটি বললেন, মানুষ আমার যে ক্ষতি করেছে সাপ-বিচ্ছু তা করেনি
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

১৭ বছর জঙ্গলে বাস করা ব্যক্তিটি বললেন, মানুষ আমার যে ক্ষতি করেছে সাপ-বিচ্ছু তা করেনি

By Saiful IslamMay 30, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : জঙ্গলের মাঝে ঝোপ ও বাঁশঝাড় পেরিয়ে দেখা মিললো পলিথিনে মোড়ানো ছাউনি। সেখানে ছোট খুপরিতে বসে আছেন ৬০ বছর বয়সী চিরকুমার মুজিবুর রহমান। প্রশাসনের লোকজন আসার সংবাদে বেরিয়ে আসেন। প্রশ্ন করতেই কান্নাজড়িত কণ্ঠে শোনালেন জীবনের গল্প।

১৭ বছর জঙ্গলে বাস করা ব্যক্তিটি বললেন, মানুষ আমার যে ক্ষতি করেছে সাপ-বিচ্ছু তা করেনি

Advertisement

তার গল্প শুনে অশ্রুসিক্ত উপস্থিত সবার চোখ। সচ্ছল পরিবারেই জন্ম তার। তবে সৎ ভাইদের রোষানলে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে জঙ্গলেই ঠাঁই নিয়েছেন। করা হয়নি বিয়েও। একদিন দুদিন নয়, ১৭ বছর ধরে জঙ্গলে তিনি। শিয়াল, সাপ, ইঁদুর ও বিচ্ছুর সঙ্গে অর্ধাহার-অনাহারে কেটেছে সময়।

রবিবার (২৮ মে) দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মাশিকাড়া গ্রামের উত্তরপাড়া মৌলভী বাড়ির পাশে একটি জঙ্গলে গিয়ে এমন দৃশ্যের দেখা মেলে।

বেশ কিছু দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এভাবে জীবনযাপনের বিষয়টি প্রকাশ পায়। এরপর ঘটনাস্থলে যান কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার মানুষ। তারা শোনেন চিরকুমার মুজিবুর রহমানের মানবেতর জীবনের গল্প। তার করুণ জীবনের গল্প শুনে পাশে দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

মুজিবুর রহমান জানান, তার বাবা মৃত লাল মিয়ার প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন তার মাকে। এ সংসারে একমাত্র সন্তান তিনি। প্রথম সংসারের দুই ভাই ফরিদুল ইসলাম ও জহিরুল ইসলাম। তার বাবা লাল মিয়া রেলওয়েতে চাকরি করতেন। সৎ ভাই ফরিদুল আলম পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি করতেন। তিনিও কাঁচপুর মালেক জুট মিলে চাকরি করে সৎ ভাই জহিরুল ইসলামকে বিএ পাস করান। সেই ভাই পৈতৃক সম্পত্তির ১০৫ শতাংশ জমির মধ্যে ৮৫ শতাংশ জমি লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দেন।

১৭ বছর জঙ্গলে বাস করা ব্যক্তিটি বললেন, মানুষ আমার যে ক্ষতি করেছে সাপ-বিচ্ছু তা করেনি

তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় ২০০৭ সাল থেকে জঙ্গলে খুপরি বানিয়ে ঠাঁই নেন। মিলের চাকরি ছেড়ে বাড়িতে এসে ইলেকট্রিকের কাজ শুরু করেন। অভাব জেঁকে ধরতে ধরতে বাঁ চোখটিও নষ্ট হয়ে যায়। অর্ধাহার-অনাহারে, রোদ, ঝড়-বাদলে, শেয়ালের হাঁক-ডাকের মাঝেই খুপড়ির মধ্যেই থাকেন। কখনও লাকড়ির চুলায় ভাত আর আলু সিদ্ধ করে লবণ মরিচ দিয়ে খেতেন। কখনও শুকনো খাবার খেয়ে থাকেন। দুঃখ করে বলেন, শিয়াল-সাপ-বিচ্ছু-মশা আমার ক্ষতি করেনি- মানুষ যা করেছে।

এ বিষয়ে জানতে তার ভাই জহিরুলকে পাওয়া যায়নি। তবে বড় ভাই ফরিদুল আলমের ছেলে আল-আমিন বলেন, কাকা অভিমানী। দাদার জায়গা-জমি ভাগ হয়নি এখনও। তবে চাচা (জহিরুল ইসলাম) কিছু জমি নিজ নামে লিখে নিয়েছে। চাচার পাওনা বুঝিয়ে দিতে আমাদের আপত্তি নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা জানান, তার বাবার জমির কাগজপত্র নিয়ে নির্বাহী (ভূমি) সঙ্গে দেখা করার জন্য বলা হয়েছে। কাগজপত্র ঠিক থাকলে জমি উদ্ধার করে দেওয়া হবে। না হয় আবাসনের ব্যবস্থা করে দেবো।

উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ তাৎক্ষণিক চোখের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেন। সচ্ছলতা আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

July 8, 2026
রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

July 8, 2026
Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

July 8, 2026

Latest News

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa