
প্রতিবেদন অনুযায়ী, ভারতের উত্তরপ্রদেশের জালুন জেলায় এক যুবক বাইক চালানোর সময় একটি কোবরা সাপের ওপরে দিয়ে বাইক উঠিয়ে দেয়। এতে সাপটির লেজের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে বাইকটির পেছনে ধাওয়া করে সাপটি।
যা লক্ষ্য করে বাইকটির মালিক গতি বাড়িয়ে দেয়। কিন্তু দুই কিলোমিটার না যেতেই বাইকটিকে ধরে ফেলে সাপটি। সাপটি যখন বাইকটির মালিকের পায়ের গোড়ালির নিকটে আসে তখন সে আতঙ্কিত হয়ে রাস্তায় বাইকটি ফেলে পালিয়ে যায়।
মালিক পালিয়ে গেলেও সাপটি বাইক ছেড়ে যায়নি। দীর্ঘ এক ঘণ্টা বাইকটির ওপর বসে ছিল সাপটি। আর এর মধ্যেই বিষয়টি লক্ষ্য করে জড়ো হয়ে যায় অনেক উৎসুক জনতা। বাইকটির নিকটে কেউ গেলেই তাকে ছোবল মারতে আসে সাপটি। এরপর কয়েকজন ঢিল মারতে শুরু করলে সাপটি সেখান থেকে চলে যায়।
তবে সাপটি প্রতিশোধ নিতে আবার আসবে বলে আতঙ্কিত হয়ে রয়েছে বাইকটির মালিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



