
ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ইরানের জ্বালানি-মন্ত্রী রেজা আরদেকানিয়ান।
প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আলাদা অনুষ্ঠানের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানাবেন। এরপরই দুই নেতা বৈঠকে বসবেন বলে কথা রয়েছে। দু’দিনের সরকারি সফরে তেহরানে অবস্থানকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনী এবং ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফের সঙ্গে বৈঠক করবেন ইরাকের প্রধানমন্ত্রী।
এদিকে, মুস্তাফা আল কাজেমি একটি উচ্চ পর্যায়ের আর্থ-রাজনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
এছাড়া, ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরির উপস্থিতিতে ইরাক এবং ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে। পার্সটুডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



