Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কক্সবাজারে ২ হাজার টাকার রুম ভাড়া নেওয়া হচ্ছে ১৩ হাজার
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

কক্সবাজারে ২ হাজার টাকার রুম ভাড়া নেওয়া হচ্ছে ১৩ হাজার

By Saiful IslamDecember 18, 2021Updated:December 18, 20213 Mins Read

জুমবাংলা ডেস্ক : টানা ছুটিতে এ বছর রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজারে। অবস্থান করছেন ৪ লাখের বেশি পর্যটক। কিন্তু সাড়ে ৪ শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টে কোথাও রুম নেই।
কক্সবাজারে ২ হাজার টাকার রুম ভাড়া নেওয়া হচ্ছে ১৩ হাজার

Advertisement

ফলে হোটেলের রুম সংকট দেখিয়ে পর্যটকদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করছে একটি চক্র। পর্যটকদের অভিযোগ, যে রুম ২ হাজার টাকা ভাড়া ছিল; সেটি টানা ছুটিতে এখন আদায় করছে ১০ হাজার টাকার বেশি।

সৈকতের সুগন্ধা পয়েন্টে কথা হয় নারায়ণগঞ্জ থেকে আগত পর্যটক রহিম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, এবারের মতো হয়রানির শিকার আগে হননি তিনি। এক রাতের জন্য একটি রুম ভাড়া নিতে হয়েছে ১৩ হাজার টাকায়। যেটি গত ৩ মাস আগেও রুম ভাড়া ছিল ২ হাজার টাকা।

লাবণী পয়েন্টে আরেক পর্যটক ইলিয়াছ বলেন, জিয়া গেস্ট হাউজে একরাতে রুম ভাড়া নিয়ে ২ হাজার ৫০০ টাকা। তারপর রুম থেকে বের হয়ে যেতে বলেছে। কিন্তু রুম ভাড়া নিয়ে ছিলাম দুই দিনের জন্য। তবে ৫ হাজার টাকা দেওয়ার পর রুম ভাড়া দেয়। এখানে বেড়াতে এসে এত ভোগান্তি আগে কোনো দিন হয়নি। এবার হোটেল ব্যবসায়ীরা এক প্রকার গলাকাটা ব্যবসা করছে। আর ব্যবহারও খারাপ করছে।

এদিকে নানা ভোগান্তির পরও সাগরের জলরাশিতে আনন্দে মাতোয়ারা ভ্রমণপিপাসুরা। আর রেকর্ড সংখ্যক পর্যটক আগমনে চাঙা পর্যটন ব্যবসা। সৈকতের সুগন্ধা পয়েন্টের সাগরতীর। তীরজুড়ে মানুষ আর মানুষ। নেই কোনো ভেদাভেদ। সকল বয়সের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে ৩ কিলোমিটার সাগরতীর।

বিজয় দিবসের ছুটিতে সৈকতে এসেছে ৪ লাখের বেশি পর্যটক। আর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে আগমন হয় আরও লক্ষাধিক পর্যটকের। ফলে সৈকত পাড়ের হোটেল মোটেলগুলোতে পাওয়া যাচ্ছে না রুম। তারপরও কক্সবাজারে আগমন বাড়ছে ভ্রমণপিপাসুদের।

ঢাকার মিরপুর থেকে আসা পর্যটক হিরন বলেন, পরিবার নিয়ে সাগরতীরে বেশ জমা করছি। সকাল থেকে দুপুর পর্যন্ত সাগরে কাটাব। এরপর হোটেল যাব।

কক্সবাজারে সাড়ে ৪ শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টে রাত্রিযাপন করতে পারে দেড় লক্ষাধিক পর্যটক। কিন্তু টানা ছুটিতে রেকর্ড সংখ্যক পর্যটকের আগমনে ভোগান্তিতে পড়ছেন অনেকেই।

অভিযোগ করে মহিউদ্দিন নামের এক পর্যটক বলেন, হয়রানির তো শেষ নেই। যেখানে যায় সেখানে হয়রানিতে পড়তে হচ্ছে। যেমন শামীম গেস্ট হাউজে প্রথমে রুম নেই বলে দেয়নি। কিন্তু কিছুক্ষণ পর দালাল এসে রুম দিতে পারবে বলে জানায় এবং ৫ হাজার টাকা ভাড়া চায়। এটি আসলে মেনে নেওয়া যায় না।

তবে টানা ছুটিতে পর্যটক আগমনে চাঙা পর্যটন ব্যবসা। সৈকতের হকার থেকে শুরু করে ফটোগ্রাফার, ওয়াটার বাইক ও বিচ বাইক চালকরা দারুণ খুশি।

তবে লাইফগার্ড কর্মী মো. রশীদ বলেন, রেকর্ড সংখ্যক পর্যটকের আগমনে সমুদ্রস্নানে নিরাপত্তা তাদের বেগ পেতে হচ্ছে। প্রায় ৪ লাখ পর্যটকের সমুদ্র স্নানে নিরাপত্তা দায়িত্ব পালন করছি মাত্র ২৬ জন কর্মী।

পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও প্রবাল দ্বীপ সেন্টমার্টিন, হিমছড়ি, ইনানী, পাতুয়ারটেক ও রামুর বৌদ্ধবিহারে ঘুরে ছুটে যাচ্ছেন।

এদিকে পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বলেন, এখনো পর্যন্ত কোনো পর্যটক অভিযোগ করেননি। তারপরও প্রশাসন মাঠে রয়েছে। যারা পর্যটকদের হয়রানি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাগর উত্তাল : সেন্টমার্টিনে আটকা পড়েছে হাজারো পর্যটক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa