Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ২ হাজার ৭৪৩ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে
জাতীয় শিক্ষা

২ হাজার ৭৪৩ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 5, 20192 Mins Read

নিজস্ব প্রতিবেদক: আরও ২ হাজার ৭৪৩ শিক্ষাপ্রতিষ্ঠান শিগগির এমপিওভুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

Advertisement

এর বাইরে অনুদান পেয়ে আসা ১ হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদ্রাসাকে পুরোপুরিভাবে এমপিওভুক্ত করা হচ্ছে। এমপিওভুক্তির জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা একটি জাতীয় গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তারা জানান, এমপিওভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য সারসংক্ষেপ তৈরি করা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই ঈদের আগেই ঘোষণা হতে পারে। আর তা না হলে ঈদের পরে ঘোষণা হবে। তবে ঘোষণা যখনই হোক, কার্যকর হবে গত ১ জুলাই থেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, এমপিওভুক্তির জন্য চূড়ান্ত হওয়া ২ হাজার ৭৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে স্কুল ও কলেজ ১ হাজার ৭৬৩টি। এগুলোকে এমপিওভুক্ত করলে বছরে খরচ হবে প্রায় ৭৫০ কোটি টাকা। ৪৮৬টি কারিগরি প্রতিষ্ঠান ও ৫১২টি মাদ্রাসা রয়েছে। এগুলো এমপিওভুক্তিতে বছরে খরচ হবে ৫৪০ কোটি টাকা।

এদিকে নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সর্বশেষ এমপিওভুক্ত করা হয়েছিল ৮ বছর আগে ২০১০ সালের ১৬ জুন। সেদিন সারাদেশের ১ হাজার ৬০৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) এমপিওভুক্তি করা হয়। প্রায় সাড়ে ১৩ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারী তখন সরকারি বেতনের আওতায় এসেছিলো।

এম‌পিও নিয়ে মাউশির বিজ্ঞপ্তি জারি:

অন্যদিকে রবিবার বেসরকা‌রি শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের এম‌পিও পদ সৃজনের বিজ্ঞ‌প্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এতে বলা হয়েছে, ‘জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১২/০৬/২০১৮ তারিখে জারিকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ২৪ (ঘ) ধারায় উল্লেখ রয়েছে যে এ নীতিমালার আওতায় বৃদ্ধিপ্রাপ্ত পদে নিয়োগের বিষয়ে সরকার পৃথক আদেশ জারি করবে। এ প্রেক্ষিতে এমপিওভুক্ত বেসরকারি স্কুল/ স্কুল ও কলেজে-এ প্যাটার্নভুক্ত বৃদ্ধিপ্রাপ্ত পদগুলোতে নিয়োগের বিষয়ে মন্ত্রণালয় সুত্রোক্ত পত্র জারি করে।’

বৃদ্ধিপ্রান্ত পদগুলো হলো- সহকারী শিক্ষক, তথ্য ও প্রযুক্তি, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা, কম্পিউটার ল্যাব সহকারী, সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক চারু ও কারুকলা, নৈশ্য প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী।

শর্তসমূহ:

১) নির্ধারিত আর্থিক বছরের পূর্বে কোন পদের নিয়োগ কাফক্রম গ্রহণ করা যাবে না।

২) স্কুল/স্কুল এন্ড কলেজ-এ সরকার প্রদর্ত কম্পিউটার ল্যাব চালু আছে কিনা তা সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ কর্তৃক প্রত্যয়ন পত্রের দ্বারা নিশ্চিত হয়ে ডিজির প্রতিনিধি নিয়োগ পরীক্ষা গ্রহণ করবেন।

৩) বর্ণিত নতুন বৃদ্ধিপ্রাপ্ত পদে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ যথাযথ ভাবে অনুসরণ করতে হবে।

8) এ আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের সুত্রোক্ত পত্র জারির তারিখ হতে কার্যকর হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুন 16, 2026
আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

জুন 16, 2026
লাইসেন্স

লাইসেন্স বাতিল হলেও আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

জুন 16, 2026
Latest News
ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

লাইসেন্স

লাইসেন্স বাতিল হলেও আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

মামলার চিঠি

বেনজীরকে ফেরানোর উদ্যোগ ট্রাইব্যুনালের, ১০ মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

জন্ম নিবন্ধন

বাল্যবিয়ে রোধে ডিজিটাল জন্ম সনদ বাধ্যতামূলকের উদ্যোগ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নির্বাচন

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে আশ্বাস মন্ত্রীর

হাজিরা

রাঙ্গামাটিতে নেটওয়ার্ক না পেয়ে আমগাছে উঠে অনলাইন হাজিরা দিলেন শিক্ষক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa