জুমবাংলা ডেস্ক: পিরোজপুর জেলায় আগামী ২০ মার্চ টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হবে।

Advertisement
আসন্ন রমজান মাস উপলক্ষে ৭৭ হাজার দরিদ্র অসহায় স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভর্তুকিমূল্যে ডাল, তেল, চিনি বিতরণ করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি জেলার ৭ উপজেলার ৪টি পৌরসভা ও ৫৩ টি ইউনিয়নের ৭৭ হাজার ৫০১ জন বিশেষ কার্ডধারী নর-নারীকে এ সুবিধা দিবে। রমজান মাসের মধ্যবর্তী সময়ে দেয়া হবে ২য় কিস্তির পণ্য । পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চৌধুরী রওশন ইসলাম জানান ,প্রথম কিস্তির প্রতিটি বিশেষ কার্ডের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং প্রতি লিটার ১১০ টাকা মূল্যে ২ লিটার সয়াবিন তেল। টিসিবি কর্তৃক সমগ্র দেশে ১ কোটি দরিদ্র অসহায় স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভর্তুকিমূল্যে ডাল, তেল, চিনি বিতরণের কর্মসূচির সরকারি সিদ্ধান্তের ধারাবাহিকতায় পিরোজপুরের ৭৭ হাজার ৫০১ জন বিশেষ কার্ডধারী এ সুবিধা পাচ্ছে। ২য় কিস্তির পণ্যের সাথে ছোলার ডালও সংযুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। পিরোজপুরের ১ম কিস্তিতে যারা এ সুবিধা পাচ্ছেন তাদের মধ্যে সদর উপজেলায় ৯হাজার ৪১৪ জন, নাজিরপুরে ১০ হাজার ৮৪ জন, স্বরূপকাঠীতে ১২ হাজার ৮ জন, ভান্ডারিয়ায় ৯ হাজার ৪৬০ জন, মঠবাড়িয়ায় ১৪ হাজার ৪৬৪ জন, কাউখালীতে ৬ হাজার ৮১০ জন এবং ইন্দুরকানীতে ৫ হাজার ৭১২ জন। একই সাথে পিরোজপুর পৌরসভায় ৪ হাজার ৩৭৫ জন, নেছারাবাদ পৌরসভায় ১ হাজার ১৭০ জন, মঠবাড়িয়া পৌরসভায় ১ হাজার ৩০৬ জন এবং ভান্ডারিয়া পৌরসভায় ২ হাজার ৬৯৬ জন এ সুবিধা পাবে।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান ,ইতোমধ্যেই নীতিমালা অনুযায়ী ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে নামের তালিকা সংগ্রহ করা হয়েছে এবং ২১ জন ডিলারের মাধ্যমে জেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় এ  নত্য প্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। উপজেলা নির্বাহী অফিসারগণ পণ্য বিক্রির স্থানগুলো নির্দ্দিষ্ট করে দিবেন এবং তালিকাভুক্তদের পণ্য প্রদানের স্থান ও সময় জানিয়ে দেয়া হবে। তিনি বলেন জেলা প্রশাসন সরকারের এ কর্মসূচি সফল করতে সবধরনের প্রস্তুতি নিয়েছে এবং পণ্য বিতরণে কোন ধরনের অনিয়মের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.