
যে ২০ হাজার ৩১৯ জনের মৃত্যুর হয়েছে তাদের বেশ কয়েকজনের ব্যক্তিগত কাহিনী পড়ে শোনাচ্ছিলেন তিনি। আর সেটা করতে গিয়েই কেঁদে ফেলেন।
তিনি পাঠ করছিলেন, ‘আমরা জানি যে ২০ হাজার ৩১৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি ছিলেন ১০৮ বছরের। আর সবচেয়ে কম বয়সী ছিলেন ৫ বছর বয়সী। গ্রেটার ম্যানচেস্টারের মাউরিনের প্রিয় স্বামী গর্ডন উইলিয়াম মার্টিন। তার ক্যারিয়ার ছিল বৈচিত্রে ভরা। তরুণ বয়সে ক্রিকেট খেলেছেন। এরপর ভালোবেসে পরিবার ছেড়েছেন।’
তিনি পাঠ করতে থাকেন, ‘ফার্মাসিস্ট পূজা শর্মা, তার বাবা মারা যাওয়ার ঠিক একদিন পর মৃত্যুবরণ করেছেন। তাদের দুজনেরই মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।’
এটুকু পাঠ করার পর তার গলা ভারী হয়ে ওঠে। কাঁপতে থাকে। নিজেকে সংবরণ করে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান।
বিরতি দিয়ে পাঠ করতে শুরু করেন, ‘কেন্টের শির্লে ব্রাউন। যিনি সবার কাছে দেব্বি নামে পরিচিত। তার রয়েছে ছয়জন নাতি-নাতনি। এই বয়সেও তিনি আর্ট অ্যান্ড ক্রাফট করতে ভালোবাসতেন।’
এরপর চোখ বন্ধ করেন। তার চোখ থেকে গড়িয়ে পড়ে জল। ধরে আসা গলায় বলেন, ‘ধন্যবাদ’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



