জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কুয়েতের সিটি গ্রুপ জেনারেল ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনায় দেশটির বিভিন্ন সরকারি হাসপাতালে ২০০ বাংলাদেশি নার্স নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

নার্স নেবে কুয়েত
ফাইল ছবি
Advertisement

আবেদনের যোগ্যতা

আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট থেকে ব্যাচেলর ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। সরকারি, আধা সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল বা প্রতিষ্ঠানে নার্স হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২ বছর ৬ মাস মেয়াদসহ পাসপোর্ট থাকতে হবে। যাদের সর্বোচ্চ ১৯৮৩ সালে জন্ম, তারা আবেদন করতে পারবেন।

বেতন

মাসিক বেতন ৮০ থেকে ৯০ হাজার টাকা। বছরে বেতন বৃদ্ধি ১০ কুয়েতি দিনার। কুয়েতের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম পাবেন।

সুযোগ-সুবিধা ও শর্ত

চাকরিতে যোগ দেওয়ার পর শিক্ষানবিশকাল তিন মাস। বার্ষিক ছুটি ৩০ দিন। দৈনিক আট ঘণ্টা ডিউটি, সপ্তাহে ছয় দিন। চাকরির চুক্তি তিন বছর। তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনীয় আসবাবসহ থাকা–খাওয়া ও কর্মস্থলে যাতায়াতে পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। চাকরিতে যোগ দেওয়ার বিমানভাড়া এবং তিন বছর সন্তোষজনক চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি দেবে। অন্যান্য শর্ত কুয়েতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, নম্বরপত্র, ট্রান্সক্রিপ্টসহ বোয়েসেলের দেওয়া এই লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়

৪ অক্টোবর, ২০২২

বিভিন্ন পদে লোক নিচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.