
এতে ক্ষুব্ধ হন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পাল্টা পদক্ষেপ হিসেবে বিমানবন্দরের টারমাকে ছয় ঘণ্টা ধরে আটকে রাখা হয় রেসলারদের। বিন সালমানের সরাসরি আদেশেই এমনটি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
‘জিম্মি’ তারকাদের মধ্যে ছিলেন হাল্ক হোগান, টাইসন ফিউরির মতো রেসলাররা। তবে রেসলারদের বহনকারী বিমান আটলাস এয়ার কর্তৃপক্ষ বলেছে, কারিগরি ত্রুটির কারণে তারা বিমান ছাড়তে ৬ ঘণ্টা দেরি হয়।
২০১৪ সাল থেকে সৌদিতে প্রতি বছর ২টি থেকে ৪টি রেসলিং শো হয়ে আসছে। গত বছরের দুটি শো এর ৫০০ মিলিয়ন ডলার বকেয়া থাকায় এবারের শো এর লাইভ সম্প্রচার বন্ধ করে দেয় আয়োজক কোম্পানি। আর এতেই ক্ষেপে যান বিন সালমান। অবশ্য লাইভ বন্ধ করার ৪০ মিনিটের মধ্যে দু’পক্ষের আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয় এবং নতুন করে লাইভ সম্প্রচার শুরুও হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



