Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ২০২০ সালে সৌদি জোটের বিরুদ্ধে ২৫৩ বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন
আন্তর্জাতিক

২০২০ সালে সৌদি জোটের বিরুদ্ধে ২৫৩ বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 5, 2021Updated:January 5, 20212 Mins Read
২০২০ সালে সৌদি জোটের বিরুদ্ধে ২৫৩ বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন
প্রতীকী ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিরুদ্ধে ২৫৩ বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া, সৌদি নেতৃত্বাধীন সামরিক বাহিনী এবং তাদের ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে গত এক বছরে ৯৭৪ বার অভিযান চালানো হয়েছে। ইয়েমেনের বেসামরিক লোকজনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও তাদের অনুগত ভাড়াটে বাহিনীর বর্বরতার জবাবে এসব হামলা চালানো হয়। খবর পার্সটুডে’র।

গতকাল (সোমবার) রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এসব তথ্য জানান। তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি জোটের সেনা এবং তাদের ভাড়াটে বাহিনীর বিরুদ্ধে ইয়েমেনের ভেতরে হামলা চালিয়েছে ১৭৮ বার আর সৌদি আরবের গভীর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ৭৫ বার।

জেনারেল সারিয়ি বলেন, সৌদি আরবের বিরুদ্ধে যে সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তার মধ্যে ৩০টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, সাতটি দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৬টি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়া, আরো এক ডজন বিভিন্ন মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তবে এগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য দেন নি জেনারেল সারিয়ি।

ইয়েমেনের এসেনা মুখপাত্র বলেন, তার দেশের ক্ষেপণাস্ত্র শক্তি তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় যার মাধ্যমে শত্রুপক্ষের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। জেনারেল সারিয়ি জানান, ইয়েমেনে সামরিক বাহিনী ২০২০ সালে সৌদি আরবের বিরুদ্ধে দশটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

তিনি আরো জানান, ইয়েমেনে বিমান বাহিনী মোট ৫৬১৩টি সামরিক ও গোয়েন্দা অভিযান পরিচালনা করেছে যাতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া, সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ২৬৭ বার ড্রোন হামলা এবং ইয়েমেনের ভেতরে সৌদি ও তাদের অনুগত বাহিনীর বিভিন্ন সামরিক ক্যাম্পে হামলা হয়েছে। জেনারেল সারিয়ি বলেন, এসব হামলার মাধ্যমে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর শক্তি অর্জনের বিষয়টি পরিষ্কার হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

July 21, 2026
Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

July 21, 2026
মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

July 21, 2026

Latest News

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa