Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ২০৬ ইউপিতে আ.লীগের ভরাডুবি
বিভাগীয় সংবাদ রাজনীতি

২০৬ ইউপিতে আ.লীগের ভরাডুবি

By Sibbir OsmanNovember 13, 20212 Mins Read

জুমবাংলা ডেস্ক: দেশে দ্বিতীয় ধাপে ২০৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের প্রার্থীদের হারিয়ে চেয়ারম্যান হয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। পাশাপাশি ৬৪টি ইউনিয়নে বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনের এমন ফলাফল প্রশ্নের মুখে ফেলেছে আওয়ামী লীগের মনোনয়নকে।
২০৬ ইউপিতে আ.লীগের ভরাডুবি

Advertisement

৮৩৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের স্থগিত হওয়া ইউপিগুলো বাদ দিয়ে ৭৪৫টি ইউপির ভোটের ফল বিশ্লেষণে দেখা গেছে, ৪১১টি ইউনিয়নে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা এবং দলের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন ২০৬টি ইউনিয়নে।

এছাড়া ৬৪টি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে জিতেছেন। আর ৬৪টি ইউপিতে জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন।

মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার ১৩টিতে ইউনিয়নের মধ্যে মাত্র চারটি ইউনিয়নে জিতেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বাকি নয়টি ইউনিয়নের আটটিতেই জয় পেয়েছেন বিদ্রোহীরা। একটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নের ছয়টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বাকি ছয়টির তিনটিতে দলের বিদ্রোহী প্রার্থী ও বাকি তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের ৬টিতে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হলেও ৮টিতেই হেরেছেন। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জের ১৪টি ইউনিয়নের ৮টিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এরমধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের প্রার্থীরা হেরেছেন বিদ্রোহী প্রার্থীদের কাছে। বাকি তিন ইউপিতে জিতেছেন বিএনপির স্থানীয় তিন নেতা।

ময়মনসিংহের ফুলবাড়িয়া ও ধোবাউড়া উপজেলার ২০টি ইউনিয়নেও পাঁচটিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বাকি ১৫টি ইউনিয়নের ১৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। দুই উপজেলার কুশমাইল ও বাঘবেড় ইউপির ফলাফল স্থগিত রয়েছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউপির মাত্র দুটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা এবং বাকিগুলোর মধ্যে দুটিতে বিদ্রোহী প্রার্থীরা এবং তিনটিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ১০টিতেই হেরেছে আওয়ামী লীগ প্রার্থীরা। পাঁচটি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, দুটিতে দুই বিএনপি নেতা, দুটিতে স্বতন্ত্র এবং বাকি একটি বিজয়ী হয়েছেন জামায়াত–সমর্থিত প্রার্থী।

একইভাবে গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মাত্র ১০টিতে হেরেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এর মধ্যে ৪টিতে দলের বিদ্রোহী প্রার্থী ও ৬টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থীদের দলের বিদ্রোহী প্রার্থীদের কাছে হারার কারণ হিসেবে মনোনয়ন-বাণিজ্যের প্রভাব রয়েছে বলে মনে করছেন দলটির নেতারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

June 23, 2026
soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

June 23, 2026
সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

June 23, 2026

Latest News

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa