Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ২১ মে’র মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চেষ্টা চলছে : রাশিয়া
আন্তর্জাতিক

২১ মে’র মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চেষ্টা চলছে : রাশিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কMay 12, 20212 Mins Read

২১ মে’র মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চেষ্টা চলছে : রাশিয়া

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া বলেছে, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যে ধারাবাহিক সংলাপ চলছে তা থেকে ফল বের করে আনার জন্য ২১ মে দিন ধার্য করা হয়েছে। তবে ওই দিন পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে ইরানের যে সাময়িক চুক্তি রয়েছে তা এর আগেই আরেকবার নবায়ন করা হতে পারে। খবর পার্সটুডে’র।

জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ মঙ্গলবার ভিয়েনায় এ বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, “গত ফেব্রুয়ারিতে ইরানের সঙ্গে আইএইএ’র যে চুক্তি হয়েছিল তা নবায়ন করা সম্ভব হবে বলে আমি ভীষণভাবে আশা করছি। তবে আমরা এখন ভিয়েনায় ভিন্ন বিষয় নিয়ে কাজ করছি। আমরা ২১ মে’র মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে একটি ঐক্যমত্যে পৌঁছাতে চাই।”

এর আগে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যানও বলেছিলেন, তার দেশ চলতি মাসেই ভিয়েনা সংলাপ থেকে এমন একটি ফল বের করে আনতে চায় যাতে আইএইএ’র সঙ্গে ইরানের শেষ হতে যাওয়া চুক্তিটি নবায়ন করা সম্ভব হয়।

ইরান এর আগে সতর্ক করে দিয়ে বলেছিল, দেশটির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় অগ্রগতি না হলে আগামী ২১ মে থেকে আইএইএ’র পরিদর্শকদের আর ইরানে ঢুকতে দেয়া হবে না।

গত ফেব্রুয়ারি মাসে আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি ঝটিকা সফরে তেহরানে এসে ইরানের সঙ্গে তিন মাসের একটি সাময়িক চুক্তি করেন। ওই চুক্তিতে ইরান আইএইএ’কে জানিয়ে দেয়, এই তিন মাস সময়ের মধ্যে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে সংস্থাটিকে আর কোনো সহযোগিতা করা হবে না। আগামী ২১ মে ওই চুক্তির সময়সীমা শেষ হতে যাচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

July 17, 2026
Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

July 17, 2026
Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

July 17, 2026

Latest News

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa